৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তুপ দুর্গন্ধে বিপাকে ক্রেতা ও বিক্রেতারা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: কর্তৃপক্ষের অবহেলায় ময়লার স্তুপ ও দুর্গন্ধে জরাজীর্ণ পুঠিয়া উপজেলা ঐতিহ্যবাহী বানেশ্বর হাট। এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাধ্য হয়ে বেচাকেনা করছেন ক্রেতা এবং বিক্রেতারা।

এ হাট থেকে প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নে তেমন কোন উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। বর্তমানে পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তুপ দুর্গন্ধে বিপাকে পড়েছে ক্রেতা ও বিক্রেতারা

শনিবার মঙ্গলবার সপ্তাহে দুইদিন বানেশ্বরের হাটবার। মঙ্গলবার সরজমিনে হাটে ঘুরে ক্রেতা বিক্রেতারা জানান, মাংস বিক্রেতা মালেক আলী বলেন, পাশেই ময়লার ভাগাড় আর দুর্গন্ধ। কেনা বেচা তো দূরের কথা এখানে টিকে থাকা দায় হয়ে গেছে আমাদের। মাছ ও মাংস হাটার পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মাছের পানি, জবাই করা গবাদি পশুর রক্ত জমে পচা-দুর্গন্ধময় পরিবেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে কেনা বেচা করছি।

মাছ ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, মাছ বাজারের পাশেই পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে। শুকনো মৌসুমে কষ্ট করে কেনা বেচা করা গেলেও বর্ষার সময় দূরগন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়ে পুরো হাটজুড়ে। এখানে পচা দূরগন্ধযুক্ত ময়লা থাকায় ছোট ছোট পোকা মাছ ক্রয় করতে আশা ক্রেতা ও বিক্রেতাদের হাত পায়ে উঠায় এখানে অনেকে মাছ কিনতে আসছে না। বার বার বলা হলেও কোন ব্যবস্থা নেয় না হাট কতৃপক্ষ।

আরও পড়ুনঃ   শিল্প প্রবৃদ্ধি নতুন উচ্চতায় নিতে ব্যবসায়ী নেতাদের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

আসলাম নামে এক ক্রেতা বলেন, বানেশ্বর হাট বর্তমানে খুবই নোংরা পরিবেশ। দুর্গন্ধের কারণে এ হাটে বাজার করতে আসা যায়না। চারিদিকে শুধু ময়লার স্তুপ। শুনি ৬ কোটি টাকায় হাট ইজারা দেওয়া হয়ছে । ব্যাংকেও নাকি ৯/১০ কোটি টাকা আছে কিন্তু হাটের উন্নয়ন হয় না কেন জানিনা।

সবুজ আলী নামে আরেক ক্রেতা বলেন, দীর্ঘদিন ধরে হাটের এই নোংরা অবস্থা। শুকনো মৌসুমে কষ্ট করে বাজার করা গেলেও। বর্ষার সময় পুরো হাট পানির নিচে তলা থাকে আর সাথে নোংরা বর্জ্য, ছোট ছোট পোকা মানুষের শরীরে উঠে। হাটে কেউ আসতে চাই না।

আরও পড়ুনঃ   রাকসুতে ভোট জালিয়াতি ঠেকাতে ‘থ্রি ডাইমেনশনাল সিকিউরিটি’

বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি বলেন , আম, খেজুরের গুড়, সবজি গরু-ছাগল ও গৃহস্থালি পণ্যের জন্য বেশ পরিচিত এ হাট। প্রতিবছর কয়েক কোটি টাকা দিয়ে হাটটি ইজারা নেওয়া হলেও হাটটির সার্বিক উন্নয়নে কোন নজরদারি নেই কতৃপক্ষের। বার বার পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটের উন্নয়নের জন্য আশ্বাস দিলেও এখনো কোন কার্যকরী পদক্ষেপ নেননি।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বরেন, হাটের নোংরা পরিবেশের অন্যতম কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকা আমরা উপজেলা প্রশাসন ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিয়েছি অল্পদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। হাটের মধ্যে সবজি, মাছ ও মাংশ পট্রিতে টিন সেডের ব্যবস্থা করা হচ্ছে। এবং বন্ধ ড্রেনটি সংস্কার করার পাশাপাশি হাটের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST