৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুস সামাদ। সোমবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ওই প্রতারককে আটক করে বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় প্রলোভন দেয়া ভুয়া কার্ড প্রদানকারী সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কামারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি নিজেকে ইউনিয়ন পরিষদের বিকল্প উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেন। এমন ঘটনায় পুরো গ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ভুক্তভোগীরা জানায়, প্রতারক সামাদ চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প দেয়ার নামে তাদের কাছ থেকে জনপ্রতি ৩ থেকে ২৫ হাজার করে টাকা নেন। টাকার বিনিময়ে তাদের একটি করে বিভিন্ন সেবার কার্ড দেওয়ার আশ্বাস দেন। এই কার্ডটি নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প তুলতে পারবে বলে জানান, ভুক্তভোগীরা। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনিশ্চিত প্রহর গুনছিলো ভুক্তভোগীরা। আবারও অসচ্ছল মানুষদের প্রতারণা করতে গেলে বিক্ষুব্ধ জনতা প্রতারক আব্দুস সামাদকে আটক করে।

আরও পড়ুনঃ   স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

তবে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, কেবলমাত্র প্রতারক আব্দুস সামাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। নিশ্চয়ই এর পেছনে আরও কেউ রয়েছে। হতে পারে বড় একটি চক্র কাজ করছে এর পেছনে। তাই এদের ধরে অনুসন্ধান করলে বড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে।

এ বিষয়ে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী বলেন, এমন ঘটনা ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট করেছে। আব্দুস সামাদ একজন প্রতারক। এ ঘটনার সাথে ইউনিয়নের কোন মেম্বার জড়িত নয়। এই প্রতারণার দায় ইউনিয়ন পরিষদ বহন করবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১১

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৪

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৫

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৬

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৭

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৮

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৯

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST