২৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালী বন্ধে ইরানকে বিরত রাখতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইরানকে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখে। এই আহ্বান আসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

রুবিও ফক্স নিউজকে বলেন, ‘আমি বেইজিংয়ে চীন সরকারকে উৎসাহ দিচ্ছি, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে। কারণ, চীন হরমুজ প্রণালীর ওপরই তাদের তেলের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল।’

বিশ্লেষকদের মতে, রোববার সকালে ওয়াশিংটনের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধের পথ বেছে নিতে পারে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়।

আরও পড়ুনঃ   প্রথমবারের মতো সি-ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল

‘যদি তারা তা করে, তাহলে এটি আরেকটি ভয়াবহ ভুল হবে’ বলে উল্লেখ করে রুবিও বলেন, ‘এটি হবে
তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা এবং আমরা এটি মোকাবিলা করার বিকল্প রাখি।’

তিনি বলেন, ‘তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেওয়া উচিত, এটি অন্যান্য দেশের অর্থনীতিকে আমাদের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। আমার মনে হয়, এটি একটি বিশাল উত্তেজনা সৃষ্টি করবে। এর প্রতিক্রিয়া কেবল আমাদের নয়, অন্যন্যাদের কাছ থেকেও আসা যুক্তিযুক্ত।’

আরও পড়ুনঃ   মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

এদিকে, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা বলেছেন, এসব ঘাঁটি এখন থেকে ‘আমাদের সেনাবাহিনীর জন্য বৈধ টার্গেট।’

তবে এই মার্কিন হামলার পর তেহরান সংঘাত কমাবে না আরও বাড়াবে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, চীন ও রাশিয়া বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে একত্রে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এসব হামলা ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST