১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

অনলাইন ডেস্ক : মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে শেখ আব্দুল রহমান আল হুদাইফিকে নিযুক্ত করেছে সৌদি আরব। অপরদিকে শেখ ইব্রাহিম আল-আকবারকে এই মসজিদের কোরআন তেলাওয়াত পোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ   একসঙ্গে তিন নৌ অস্ত্র বানাচ্ছে তুরস্ক

শেখ আব্দুল রহমান আল হুদাইফি সৌদির নাগরিক এবং তিনি সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিখ্যাত। এছাড়া মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্যও তিনি।

শেখ আব্দুল রহমান ১৯৪৭ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। তিনি তার গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-হুদাইফির তত্ত্বাবধানে তিনি কোরআন হেফজ বা মুখস্ত করেন।

এরপর ১৯৭৫ সালের দিকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে : ভারতীয় সেনাবাহিনী

সুপরিচিত এই ইসলামিক ব্যক্তি এতদিন মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সময়ে তৈরি প্রথম মসজিদ মসজিদে কুবায় ইমামতি করেছেন তিনি। মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনশাস্ত্র ও তাওহীদের লেকচারার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST