১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

২ দেশের মধ্যে যাত্রীবাহী ফেরি চালু করতে চায় বাংলাদেশ-শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের মধ্যে যাত্রীবাহী বাণিজ্যিক ফেরি চলাচল শুরু করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের মধ্যে ইতোমধ্যে এ সম্পর্কিত আলোচনাও শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি বলেছেন, গত ৯ জুন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশ-শ্রীলঙ্কা রুটে ফেরি চলাচলসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে তার।

এক্সপার্তায় বিক্রমাসিংহে বলেন, ‘নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের অবসরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। সেই আলোচনায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং সম্ভাব্য বিনিয়োগসহ বিভিন্ন ইস্যু এসেছে। শ্রীলঙ্কার কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা। এ খাতে বিনিয়োগ করতে বাংলাদেশের বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের কৃষি ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আমি শিগগিরই শ্রীলঙ্কার কৃষিবিদ ও বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠাব।’

আরও পড়ুনঃ   গাজার আল-আমাল হাসপাতাল 'প্রায় অকার্যকর': বিশ্ব স্বাস্থ্য সংস্থা

‘এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যাত্রীবাহী ফেরি চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে আমাদের। তিনি আমাকে বিমসটেক (বঙ্গোপসাগর অঞ্চলভিত্তিক আঞ্চলিক সহযোগিতা সংস্থা) সম্মেলনেও আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু (শ্রীলঙ্কার) নির্বাচনের কারণে সম্ভবত সেই সম্মেলনে উপস্থিত থাকা সম্ভব হবে না আমার পক্ষে।’

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির কন্যা হচ্ছেন পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’

প্রসঙ্গত, এই প্রথম বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যাত্রীবাহী ফেরি চলাচলের আলোচনা শুরু হলো। যদি সত্যিই এটি চালু হয়, তা হলে সেটি দুই দেশের ভ্রমণ ও পর্যটন খাতের জন্য বেশ ইতিবাচক হবে বলে আশা করা হচ্চে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ১৯৮২ সাল পর্যন্ত দ্য ইন্দো-সিলন এক্সপ্রেস ফেরি চালু ছিল। পরে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের কারণে ১৯৮৩ সালে তা বন্ধ হয়ে যায়।

প্রায় চার দশক বন্ধ থাকার পর গত বছর অক্টোবের ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের নাগাপট্টিনাম ও শ্রীলঙ্কার কানকেসান্তুরাইয়ের মধ্যে ফের চালু হয় যাত্রীবাহী ফেরি।-সূত্র : ডেইলি মিরর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST