১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

তেলের দাম স্থিতিশীল হলেও শেয়ারবাজারে পতন, মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে উদ্বেগ

অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করায়, ইসরাইল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। এর জেরে আগের দিন হঠাৎ বেড়ে যাওয়া তেলের দাম বুধবার এসে কিছুটা স্থিতিশীল হয়।

ইরান ও ইসরাইলের মধ্যে ষষ্ঠ দিনেও ক্ষেপণাস্ত্র বন্ধ হয়নি। মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ মন্তব্য মধ্যপ্রাচ্যের সংকট শান্ত হওয়ার আশাকে ম্লান করে দিয়েছে।

হংকং থেকে এএফপি জানিয়েছে, জি৭ শীর্ষ সম্মেলনের একদিন আগে কানাডা ত্যাগ করে ট্রাম্প বলেন, তিনি কেবল যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের ‘প্রকৃত অবসান’ চান। পরে সামাজিক মাধ্যমে তিনি একাধিক পোস্ট দেন, যাতে ধারণা জাগে যে, ইরানি পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলায় যুক্ত হতে পারেন তিনি।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, ট্রাম্প ইসরাইলকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা না করার পরামর্শ দেন। এরপর থেকেই ট্রাম্পের অবস্থানে কিছুটা নরমভাব লক্ষ্য করা যাচ্ছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা ভালো করেই জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তাকে ধরা সহজ হলেও তিনি আপাতত সেখানে নিরাপদেই আছেন আমরা এখনই তাকে বের করছি না (মেরে ফেলছি না), অন্তত এই মুহূর্তে নয়।’

মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করার বিষয়ে ইরানকে সতর্ক করে তিনি আরও পোস্ট করেছেন, ‘আমরা সাধারণ নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না। আমাদের ধৈর্যের সীমা শেষের পথে।’

আরও পড়ুনঃ   ইউক্রেনের টানা ড্রোন হামলার পর মস্কোর সব বিমানবন্দর বন্ধ

পরবর্তী পোস্টে লিখেছেন: ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’

এই মন্তব্যগুলো মঙ্গলবার তেলের দাম চার শতাংশের বেশি বাড়িয়ে দেয়, কারণ সংঘাতের তীব্রতা বাড়লে কাঁচা তেল সমৃদ্ধ এই অঞ্চলের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়।

যদিও বুধবার তেলের প্রধান দুটি চুক্তির দরপতন হয়েছে, তবুও বিনিয়োগকারীরা যেকোনো নেতিবাচক পরিস্থিতির আশঙ্কায় সতর্ক রয়েছেন।

বিশেষ উদ্বেগের বিষয় হলো ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সম্ভাবনা। যেখান দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়, কমার্জব্যাংকের নোট অনুসারে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেছেন, ‘ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য সবুজ সংকেত দিলে ইরান মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য প্রস্তুত বলে জানা গেছে।’

‘ওয়াশিংটনের জ্বালানিবাহী বিমানগুলো ইতোমধ্যেই পথে নেমেছে এবং যদি ফোরডো আক্রান্ত হয়, তাহলে আশঙ্কা করা যায় হরমুজ প্রণালী একটি সামুদ্রিক মাইনফিল্ডে পরিণত হবে, হুথি ড্রোন লোহিত সাগরের জাহাজ চলাচলের পথে ঝাঁপিয়ে পড়বে এবং বসরা থেকে দামেস্ক পর্যন্ত প্রতিটি মিলিশিয়া আমেরিকান সামরিক চৌকিগুলোতে হামলা করবে।’

হংকং, সাংহাই, সিউল, সিঙ্গাপুর, সিডনি, ওয়েলিংটন, ম্যানিলা ও জাকার্তার বাজারগুলোতে বড় ধরণের পতন হয়েছে, যদিও টোকিও, সিউল ও তাইপেই তে বেড়েছে।

আরও পড়ুনঃ   রাশিয়ায় বর্ষবরণ উদযাপনে ইউক্রেনের হামলা, নিহত কমপক্ষে ২৪

ওয়াল স্ট্রিটে দুর্বল লেনদেনের পর এই লোকসান দেখা দিয়েছে। মে মাসে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রির পরিমাণ প্রত্যাশার চেয়ে কম হয়েছে যার প্রধান কারণ ছিল গাড়ি বিক্রিতে মন্দা। বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর পাশাপাশি আরেকটি রিপোর্টে দেখা গেছে, কারখানার উৎপাদন অপ্রত্যাশিতভাবে কমে গেছে।

তবুও, তারা ফেডারেল রিজার্ভ অবশেষে সুদের হার কমাবে বলে আশা জাগিয়েছে। ব্লুমবার্গ নিউজের মতে, ব্যবসায়ীরা ধারণা করছেন, বছরের শেষ নাগাদ অন্তত দু’বার সুদের হার কমানো হতে পারে।

বিনিয়োগকারীরা নজর রাখবেন ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের ওপর, যা দিনের শেষ দিকে শেষ হওয়ার কথা। তবে বিশ্লেষকদের ধারণা, সুদের হার অপরিবর্তিতই রাখবে কেন্দ্রীয় ব্যাংক।

তবে বৈঠক শেষে সুদের হার ও চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও প্রকাশ করবে ফেডারেল রিজার্ভ। বিশ্লেষকদের মতে, এতে ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাবের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

কেপিএমজির সিনিয়র অর্থনীতিবিদ বেঞ্জামিন শুজমিথ বলেছেন, শুল্ক সম্পর্কিত অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি না হলে ফেড নিঃসন্দেহে এখনই আবার সুদের হার কমিয়ে আনত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST