১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট গৌড়শহরপুর নতুনপাড়া গ্রাম থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম।রাজশাহী ভ্রমণ গাইড

গত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হন মোসাঃ উম্মাতুন (৫০), তিনি রাজশাহী জেলার চারঘাট থানার গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দীনের স্ত্রী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এদিকে, ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন রাত সাড়ে ১০ টার দিকে চারঘাট সারদা ট্রাফিক মোড় এলাকায় ডিউটি করার সময় তারা গোপন তথ্য পায়, যার ভিত্তিতে গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের মোসাঃ উম্মাতুনের বাসার কাছে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। তল্লাশির সময়, উম্মাতুনের কাছ থেকে একটি শপিং ব্যাগে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এরপর তার দেখানো মতে, ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।রাজশাহী ভ্রমণ গাইড

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

এ ঘটনায় পলাতক মাদক ব্যবসায়ী মোঃ মানিকও আছেন, যিনি কৌশলে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রাজশাহী জেলার ডিবি পুলিশ পলাতক মাদককারবারি মোঃ মানিককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

এই ঘটনার প্রেক্ষিতে, চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদককারবারি মোসাঃ উম্মাতুনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST