১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কাটাখালী থানা পুলিশ।

আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: রুবেল (৩৩) রাজশাহী নগরীর বেলপুকুর থানার নতুন জামিরা জোতভগিরথপুর এলাকার মৃত মুসা শাহের ছেলে ও কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (৩০) একই এলাকার মো: বাবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৫ জুন বিকালে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার নতুন জামিরা এলাকায় এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রি করছে।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার এসআই মো: আবু আব্দুল্লাহ ও তার টিম গতকাল বিকাল ৪ টায় বেলপুকুর থানার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রুবেলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!

অপরদিকে কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম গতকাল ১৫ জুন বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কাপাশিয়া এলাকা থেকে আসামি সাব্বিরকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর ও কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST