১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘তিনি যেভাবে তাকান তাতে আমি গলে জল হয়ে যাই’

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবার প্রথমবারের মতো এক ফ্রেমে কাজ করতে চলেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। কিছুদিন আগেই ‘একেন বাবু, বেনারসে বিভীষিকা’ মুক্তির পর স্বস্তিকা তার ইচ্ছার কথা জানিয়েছিলেন যে, তিনি অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘বিবি পায়রা’তে একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা ও অনির্বাণকে। অর্জুন দত্তের সঙ্গে এটি স্বস্তিকার তৃতীয় কাজ। এর আগে এই পরিচালকের সঙ্গে তিনি ‘গুলদস্তা’ এবং ‘শ্রীমতি’ ছবিতে কাজ করেছেন। এবারের ছবিতে অনির্বাণ চক্রবর্তীর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বাড়তি পাওনা।

আরও পড়ুনঃ   বড় পর্দা থেকে দূরে কী করছেন অভিনেত্রী আরতি ছাবরিয়া

ছবির শুটিং চলাকালীন কিছু ভিডিও ক্লিপিংস শেয়ার করে স্বস্তিকা তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘অর্জুন দত্তের সঙ্গে তৃতীয়বার। আমাকে বারবার বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আর একজনকে নিয়ে কি বলবো? আমার ক্রাশ। ভগবানকে বলে বলে এমন জ্বালান জ্বালিয়েছি যেতে বিরক্ত হয়ে ভগবান টুপ করে এনাকে আমার কাছে ফেলে দিয়েছে।’

আরও পড়ুনঃ   বিশেষ কারণে লাইভে এসে ‘ভালোবাসা’ চাইলেন দীপিকা

অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্বস্তিকা আরও লিখেছেন, ‘আমার দিকে তিনি যেভাবে তাকান তাতে তো আমি গলে জল হয়ে যাই। শিউলি এন্ড শিউলির বর আসছে পায়রা নিয়ে। ‘বিবি পায়রা’ আসছে খুব তাড়াতাড়ি।’

স্বস্তিকার এই পোস্ট দেখে তার ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আরেকটা ভালো জুটি তৈরি হতে চলেছে। দুজনেই অসাধারণ অভিনেতা। অপেক্ষায় রইলাম।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একেন বাবুর খুকুকে মনে হয় খুঁজে পেলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST