৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঋষির সঙ্গে ভাইরাল ছবি নিয়ে যা বললেন বিদিপ্তা

অনলাইন ডেস্ক : রিয়ালিটি শো-এর মঞ্চে পরিচিত নাম বিদিপ্তা চক্রবর্তী। সারেগামাপা দিয়ে লাইমলাইটে এসেছিলেন এই গায়িকা। এরপর ইন্ডিয়ান আইডল ১৩-এর হাত ধরে পরিচিতির গণ্ডি বাড়ে বিদিপ্তার।

যদিও ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর মঞ্চে বিজয়ীর ট্রফি উঠেছিল অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং-এর হাতে। কিন্তু এই রিয়েলিটি শোয়ের মঞ্চে মূল আকর্ষণ ছিল ঋষি-বিদিপ্তা জুটি। তাদের রসায়ন বরাবর দর্শককে মুগ্ধ করেছে।

দুজন মুখে হামেশাই পরস্পরকে বন্ধু বলে এসেছেন, কিন্তু তাদের ভালোবাসার সাজানো গল্প এতটাই জনপ্রিয় যে শো শেষ হওয়ার এক বছর পরেও তাদের নিয়ে নানান মনগড়া পোস্ট ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুনঃ   দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা জানালেন রুনা খান

সম্প্রতি ফেসবুকে ভাইরাল একটি পোস্টে দাবি করা হয় সেটি নাকি ঋষি-বিদিপ্তার প্রি-ওয়েডিং পার্টির। এই নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে বিদিপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে স্বাভাবিকভাবেই জবাব দেন এ গায়িকা। জানান, ‘এগুলো তো রোজই দেখি। সেগুলো তো দেখেই বোঝা যাচ্ছে ফেক ছবি, আলাদা করে আর কী বলবো!’

ইন্ডিয়ান আইডলের মঞ্চেই কিন্তু এই ‘মিথ্যে প্রেমের গল্প’ শুরু। সেই প্রসঙ্গে গায়িকা বললেন, শুরু থেকেই সবাই জানে আমি আর ঋষি একসঙ্গেই গান গাই। ওটা গাইতে গাইতে মানুষ আমাদের একসঙ্গে শুনতে পছন্দ করত। ১০০ জনের মধ্যে ২০ জন মানুষ আমাদের ওই একসঙ্গে গান গাওয়াটা অন্যভাবে নিয়ে নিয়েছিল। তারা আমাদের জুটি হিসাবে পছন্দ করতে শুরু করেছিল, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা একসঙ্গে গাইতে খুব কমফোর্টেবল ফিল করি। এইটুকুই।

আরও পড়ুনঃ   নকলায় চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেত্রী সীমানা

বিদিপ্তা কি এখন সিঙ্গেল? হাসিমুখে জবাব দেন, ‘পুরোপুরি, আমার তো এখন প্রেম করার বা প্রেম জীবন নিয়ে ভাবার সময়ই নেই। মূল ফোকাস পড়াশোনা। তার পর নিজের মিউজিক, অরিজিন্যাল গান নিয়ে কাজ করছি। প্রেম করার সময় নেই’।

ইন্টিরিয়ার ডিজাইনিং-এর প্রথম বর্ষের ছাত্রী বিদিপ্তা। সামনেই তার প্রথম সেমিস্টারের পরীক্ষা। আপাতত সেই প্রস্তুতিতেই ব্যস্ত তিনি। খুব শিগগিরই একটি বাংলা ওয়েব সিরিজে প্লে-ব্যাক করতে শোনা যেতে পারে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST