১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

১৬ বছরের বেলি ডান্সারের ভক্ত প্রিয়াঙ্কা, শেয়ার করলেন ভিডিও

অনলাইন ডেস্ক : সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ১৬ বছরের কিশোরীর বেলি ডান্সের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, ওই অনবদ্য বেলি ডান্স দেখে মুগ্ধ পিগি চপস। যার ভিডিও শেয়ার করেছেন, সেই কিশোরীর নাম লাবণ্য দাস মানিকপুরী।

ভিডিওতে লাবণ্যকে দেখা যায় বলিউডের ক্লাসিক গান ‘পিয়া তু আব তো আজা’-র তালে বেলি ডান্স করতে, মুখে স্নিগ্ধ হাসি।

ভিডিওটি ছিল সাদাকালো টোনের, প্রায় এক মিনিটের কাছাকাছি তার দৈর্ঘ্য। ছত্তীসগড়ের বাসিন্দা লাবণ্য নিজের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লাবণ্য লিখেছেন, ‘আরও প্র‍্যাকটিস করতে হবে।’

আরও পড়ুনঃ   শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয় : পরীমণি

সেই সরল অথচ নিখুঁত পারফরম্যান্সই চোখে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি কোনও ক্যাপশন ছাড়াই ভিডিওটি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

সেই খবর জানতে পেরে উপচে পড়েছে লাবণ্যর খুশি। তার কথায়, ‘আমি যেন স্বপ্ন দেখছি’।

তারপর লাবণ্যর ভিডিওর কমেন্ট সেকশনেও দেখা গেছে পরিচিত মুখদের প্রশংসা। অভিনেত্রী অবনীত কৌর দিয়েছেন লাল হার্ট ও আগুনের ইমোজি। এলি এভরাম লিখেছেন, ‘অসাধারণ’।

একজন লিখেছেন, ‘এই লেভেলের নিখুঁত হওয়ার পর্যায়ে পৌঁছতে নিজেকে কতটা তৈরি করেছ তুমি! প্রতিটা স্টেপ যেন প্রতিটা বিটে মিলে গেছে। একদম নিখুঁত।’

আরও পড়ুনঃ   দীপিকাকে বাদ দিয়ে নতুন মুখ পেলেন পরিচালক

আরও একজন মন্তব্য করেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া নিজে এটা স্টোরিতে শেয়ার করেছেন, ভাবা যায়! ওই স্টোরি দেখেই সোজা আমি এই প্রোফাইলে এলাম।’

এদিকে, প্রিয়াঙ্কাকে খুব তাড়াতাড়ি দেখা যাবে ‘হেডস অফ স্টেট’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ইদ্রিস এলবা ও জন সিনা। এছাড়াও, প্রিয়াঙ্কা ফিরছেন ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে।

শোনা যাচ্ছে, তিনি এসএস রাজামৌলির বহু প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার SSMB 29-এ অভিনয় করবেন মহেশ বাবুর বিপরীতে। যদি এটি নিশ্চিত খবর হয়, তবে বেশ অনেকগুলো বছর পর টলিউডে পিগি চপসের প্রত্যাবর্তন ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST