১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

গাজার আল-আমাল হাসপাতাল ‘প্রায় অকার্যকর’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, তীব্র সামরিক তৎপরতার কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে এখনো পরিচালিত কয়েকটি হাসপাতালের মধ্যে গাজার আল-আমাল হাসপাতালটি এখন ‘প্রায়শই পরিষেবার বাইরে’। গতকাল সোমবার তিনি একথা বলেছেন।

জেনেভা থেকে এএফপি এ খবর জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রিয়াসূস এক্সে-এক পোস্ট বার্তায় বলেছেন, ‘হাসপাতালে প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে, নতুন রোগীদের চিকিৎসা সেবা পেতে বাধাগ্রস্ত হচ্ছে এবং আরো প্রতিরোধযোগ্য মৃত্যুর দিকে পরিচালিত হচ্ছে’।

আরও পড়ুনঃ   সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার নির্দেশ পুতিনের

টেড্রোস বলেছেন, একটি স্থানীয় ও অন্যটি আন্তর্জাতিক এই দু’টি জরুরি চিকিৎসা দল ‘এখনো হাপাতালের প্রাঙ্গণে সীমিত চিকিৎসা সরবরাহ দিয়ে অবশিষ্ট রোগীদের সেবা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

তিনি বলেছেন, ‘আল-আমাল বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে নাসের মেডিকেল কমপ্লেক্স এখন খান ইউনিসে একটি নিবিড় পরিচর্যা ইউনিটসহ একমাত্র হাসপাতাল।’

৫ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যারা দুই মাস ধরে সম্পূর্ণ অবরোধের পর ওষুধ এবং চিকিৎসা সরবরাহের গুরুতর ঘাটতির কারণে এখনো আসছে আল-নাসের এবং আল-আমাল হাসপাতালগুলো আহতদের সম্পূর্ণরূপে চিকিৎসা করতে অক্ষম।

আরও পড়ুনঃ   ৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত

ইসরাইলি কর্তৃপক্ষ সম্প্রতি কিছু মানবিক সহায়তার অনুমতি দিয়েছে, তবে প্রয়োজনের তুলনায় তা অনেক কম।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার ফলে শুরু হওয়া প্রায় ২০ মাসের বিরামহীন যুদ্ধ বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটের তৈরি করেছে। সেখানে বেসামরিক লোকেরা বোমাবর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ক্ষুধার কারণে ক্লান্ত হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST