৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সাবেক সংবাদ পাঠিকা তরীর অস্বাভাবিক মৃত্যু

অনলাইন ডেস্ক : সাবেক সংবাদ উপস্থাপিকা ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদে তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে তার মরদেহটি উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন সাফিনা আহমেদ (তরী)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি। সর্বশেষ ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। রাজধানীর ইস্কাটনে বোন ও মায়ের সঙ্গে তিনি থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

আরও পড়ুনঃ   ৩০ মিনিটে পুড়ে ছাই হলো ৫০ বিঘা পানের বরজ, ক্ষতি ৩ কোটি

নিহতের মা সংবাদমাধ্যমকে জানান, নিজের রুমে তরীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে মুগদা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ রাজু জানান, রোববার হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা মরদেহের বিষয়টি জানায় মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামের অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক

ওসি আরও জানান, ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে তরীর মরদেহ সুরতহালে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST