৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

দিগন্তে ধ্বংস নয়, বাঁচতেও পারে মিল্কিওয়ে

অনলাইন ডেস্ক : মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে নতুন কম্পিউটার সিমুলেশন বলছে, পূর্বাভাস অনুযায়ী হয়তো ধ্বংস হয়ে যাবে না আমাদের আকাশগঙ্গা মিল্কিওয়ে। বরং এর ধ্বংস এড়ানোর সম্ভাবনাও প্রায় অর্ধেক।

প্যারিস থেকে এএফপি জানায়, তবে এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের কোনো গ্যালাকটিক সংঘর্ষ ঘটতে পারে আরও কয়েক বিলিয়ন বছর পর, যখন সূর্য তার আয়ুষ্কাল ফুরিয়ে পৃথিবীর যাবতীয় প্রাণ নিশ্চিহ্ন করে দেবে।

আকাশগঙ্গা ও তার চেয়েও বড় ছায়াপথ অ্যান্ড্রোমিডা প্রতি সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে একে অপরের দিকে ধেয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা ধারণা করে আসছেন, আগামী প্রায় ৪.৫ বিলিয়ন বছরের মধ্যে এ দুটি ছায়াপথের সংঘর্ষ ঘটবে। আর তা হলে আমাদের সৌরজগতের জন্য সুখকর হবে না।

আগের গবেষণাগুলো বলেছিল, মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমিডা মিলে যে নতুন ছায়াপথ গঠিত হবে—যাকে কেউ কেউ ‘মিলকমিডা’ বলছেন—তার কেন্দ্রে সূর্য এবং পৃথিবী চলে গিয়ে বিশাল কৃষ্ণগহ্বরে তলিয়ে যেতে পারে। কিংবা সূর্য এমনকি আন্তঃগ্যালাকটিক শূন্যতাতেও নিক্ষিপ্ত হতে পারে।

তবে সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এ সম্ভাবনাগুলো হয়তো অতিরঞ্জিত।

আরও পড়ুনঃ   অভিবাসী পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন

প্রভাবশালী গবেষণা সাময়িকী ন্যাচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত এক নতুন গবেষণায় বলা হয়েছে, মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমিডার সংঘর্ষ আগামী ১০ বিলিয়ন বছরের মধ্যে ঘটার সম্ভাবনা কেবল ৫০ শতাংশ।

‘এটা একপ্রকার কয়েন ছোঁড়ার মতো,’বলছেন গবেষণার প্রধান লেখক, ইউনিভার্সিটি অব হেলসিঙ্কির টিল সাওয়ালা।

তারা মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে ১ লাখেরও বেশি কম্পিউটার সিমুলেশন চালান, যেখানে ব্যবহার করা হয়েছে সর্বশেষ মহাকাশ পর্যবেক্ষণ উপাত্ত।

সাওয়ালা জানান, আগামী ৫ বিলিয়ন বছরের মধ্যে ছায়াপথদ্বয়ের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। বরং তারা একে অপরের কাছাকাছি আসতে পারে। ধরা যাক ৫ লাখ আলোকবর্ষের কিছু কম। কিন্তু এরপর ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থ যদি তাদের আরও কাছে টেনে না নেয়, তবে বড় ধরনের সংঘর্ষ ঘটবে না।

সিমুলেশনের মাত্র অর্ধেক অংশেই দেখা গেছে, অদৃশ্য পদার্থের প্রভাবে গ্যালাকসিগুলো একে অপরকে জড়িয়ে ধ্বংসের পথে যেতে পারে। তবে তাও প্রায় ৮ বিলিয়ন বছর পরের ঘটনা—যখন সূর্য অনেক আগেই নিভে যাবে।

‘এখনও বলা যাচ্ছে না, আমাদের গ্যালাক্সি ধ্বংস হবে কি না,’ সাওয়ালা বলেন।

আরও পড়ুনঃ   কাঁটাতারের মাঝে গেট দেয়ার দাবি, ভারতীয়দের বিক্ষোভে বন্ধ বেড়ার কাজ

‘আকাশগঙ্গা ও অ্যান্ড্রোমিডা একে অপরকে ঘিরে ঘুরপাক খেয়ে হয়তো আরও কয়েক দশক বিলিয়ন বছর টিকে থাকতে পারে, আমরা জানি না।’

গবেষণা নিবন্ধটি সংক্ষেপে বলেছে, ‘আমাদের গ্যালাক্সির ভাগ্য এখনও পুরোপুরি অনিশ্চিত।’

গবেষকরা বলেন, তাদের ফলাফল মানে এই নয় যে আগের হিসাবগুলো ভুল ছিল। বরং তারা শুধু নতুন তথ্য ও আরও কিছু উপগ্রহ ছায়াপথের প্রভাব বিবেচনায় নিয়েছেন।

সাওয়ালার মতে, ইউরোপের সদ্য-অবসৃত গাইয়া মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ও হাবল টেলিস্কোপ থেকে আগামী দশকে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে আরও নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া সম্ভব হতে পারে।

এত কিছুর বাস্তব জীবনে প্রভাব কেমন—তা নিয়ে বিতর্ক আছে। বিজ্ঞানীরা জানান, সূর্যের কারণে পৃথিবী আগামী এক বিলিয়ন বছরের মধ্যেই জীবের বসবাসের অযোগ্য হয়ে উঠবে।

তবু, ভবিষ্যৎ নিয়ে মানবিক সংবেদনশীলতা থেকেই হয়তো ভাবনায় পড়ে যাই।

‘আমার হয়তো মিল্কিওয়ে ধ্বংস না হোক এমন একটা মানসিক আকাঙ্ক্ষা আছে,’ সাওয়ালা বলেন।

‘যদিও বাস্তবে তা আমার জীবন, এমনকি আমার সন্তান বা তাদের সন্তানদের জীবনেও কোনো প্রভাব ফেলবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST