২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কাঁটাতারের মাঝে গেট দেয়ার দাবি, ভারতীয়দের বিক্ষোভে বন্ধ বেড়ার কাজ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি একরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাধা দিয়েছে বাংলাদেশ।

মূলত সীমান্তে ভারতের আইন-বহির্ভূত এই কর্মকাণ্ড রুখে দেওয়ার কাজে বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি’র পাশাপাশি ছিলেন সাধারণ বাংলাদেশিরাও। যার ফলে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়। আর এবার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়দের বিক্ষোভের মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

স্থানীয় ভারতীয়দের বিক্ষোভের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় ভারত ও বাংলাদেশ সীমান্তে সংশ্লিষ্ট স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় বাসিন্দাদের বাধায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার লাগানোর কাজ বন্ধ করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়ার শিকারপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

আরও পড়ুনঃ   উৎক্ষেপণের ১০ মিনিট পরেই ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ

মূলত শিকারপুর বিডিও অফিসের পাশে মাথাভাঙা নদীর পাড়ে প্রায় ১.৩ কিলোমিটার জায়গাতে এতদিন কাঁটাতারের বেড়া ছিল না। জমি অধিগ্রহণ এবং অন্যান্য বিষয়ে বিএসএফ এবং বিজিবির দীর্ঘ আলোচনার পরে মাস ছয়েক আগে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল।

ইতোমধ্যে লোহার ‘অ্যাঙ্গেল’ এবং পিলার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু গত শনিবার সকাল থেকে মুরুটিয়া থানার শিকারপুর কুটিপাড়া এলাকায় সেই ওই কাজ চলাকালীন শুরু হয় গ্রামবাসীদের বিক্ষোভ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঁটাতারে একটি লোহার গেট বসাতে হবে। গেট ছাড়া কাঁটাতার বসানো হলে মাথাভাঙা নদীর পানি এবং তীরের শ্মশান তারা ব্যবহার করতে পারবেন না। অন্যদিকে, বিএসএফ জানিয়েছে, গ্রামবাসীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আপাতত বিতর্কিত অংশ ছেড়ে বাকি অংশে কাঁটাতার বসানোর কাজ চলছে।

আরও পড়ুনঃ   ঘুষকাণ্ডে বিপদ বাড়ল আদানির

সংবাদমাধ্যম বলছে, কুটিপাড়া এলাকায় কয়েক’শ পরিবারের বসবাস রয়েছে। কাঁটাতার বসানোর খবর পেয়ে সীমান্তে জড়ো হতে থাকেন তারা। তাঁদের দাবি, সেখানে লোহার গেট লাগাতেই হবে। বিএসএফকে বিষয়টি জানানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন রায় ও করিমপুর-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল জানান, গ্রামবাসীরা দাবি মতো বিএসএফ প্রতিশ্রুতি দিয়েছিল সংশ্লিষ্ট জায়গা বরাবর কাঁটাতারের বেড়া দেওয়া হলেও এলাকার মানুষের সুবিধার্থে একটি গেট রাখা হবে। কিন্তু শনিবার গ্রামবাসীরা লক্ষ্য করেন গেট না রেখে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। তাতেই আপত্তি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST