৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

দেনা-পাওনা শেষে বিসিবি থেকে কত টাকা পাচ্ছে বিপিএলের দলগুলো

অনলাইন ডেস্ক : সবশেষ বিপিএলে কোন দল কত টাকা পেতে যাচ্ছে তার হিসাব প্রকাশ করেছে বিসিবি। মূলত বিপিএলে কোন দল কত টাকা বকেয়া পরিশোধ করেছে, কোন দল কত টাকা পাচ্ছে সেই বিষয়টির বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে বিসিবি। চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টিকিট বিক্রির লভ্যাংশের পুরো ৫৫ লাখ টাকা পাচ্ছে, অন্যদিকে দুর্বার রাজশাহীর কাছে বোর্ড উল্টো টাকা পাবে।

বিপিএলের রানার-আপ চিটাগং কিংস প্রাইজমানি ও টিকিটের লভ্যাংশ থেকে পাওয়ার কথা ছিল ২ কোটি ৫ লাখ টাকা। তবে দলটির হোটেল বিল ১৫ লাখ টাকা ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ প্রথম দফায় ৮৭ লাখ ৭৫ হাজার টাকা বিসিবিকে পরিশোধ করতে হয়েছে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ফি ১৫ লাখ ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ আরও ৫২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা পাওনা বিসিবির। সেই টাকা নিজেদের কাছে রাখার পর চিটাগং পেতে যাচ্ছে ৩৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনঃ   ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা

রংপুর রাইডার্স পাচ্ছে ৪৫ লাখ টাকা। মোট ৯৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও বিসিবি তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ৫০ লাখ টাকা পাওনা ছিল।

সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী দুই দলের কাছে বিসিবি উল্টো টাকা পাবে। সিলেট টিকিট বিক্রির ৪৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তারা ফ্র্যাঞ্চাইজি ফির ১৫ লাখ, পারিশ্রমিক বাবদ ২৯ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেনি। তাই বোর্ডকে উল্টো ৯ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে তাদের।

আরও পড়ুনঃ   নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীর ৪৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল টিকিটের লভ্যাংশ থেকে। তবে খেলোয়াড়দের ৫৪ লাখ ৯০ হাজার টাকা এখনও বকেয়া, তাই বোর্ড উল্টো পাবে ৯ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া খুলনা টাইগার্স সব মিলে ১ কোটি ১৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজি ফির ২৫ লাখ ও পারিশ্রমিকের ৪৮ লাখ টাকা কেটে তারা পাবে ৪২ লাখ টাকা।

ঢাকা ক্যাপিটালসের পারিশ্রমিক বকেয়া ৪৫ লাখ, টিকিট বাবদ পাওয়ার কথা এই পরিমাণ অর্থ। তাদের তাই দেনাও নেই, পাওনাও নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST