২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শুল্ক নীতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি : আনোয়ার ইব্রাহিম

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক নীতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে আসিয়ানের ৪৬তম সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সংস্থাটিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

কুয়ালালামপুর থেকে এএফপি এই খবর জানায়।

মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের ৪৬তম সম্মেলন। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল থেকেই শহরের পেট্রোনাস টাওয়ারে আসতে থাকেন সংস্থাটির সদস্য দেশের প্রতিনিধিরা। আগত অতিথিদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ   গাজায় যুদ্ধবিরতি ‘অস্থায়ী’, ফের যুদ্ধ শুরুর অধিকার আছে ইসরায়েলের

সম্মেলনের উদ্বোধনী ভাষণে আনোয়ার ইব্রাহিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি আজ ভেঙে পড়ছে। ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন তিনি।

সেই সঙ্গে শুল্ক নীতি মোকাবিলায় আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আনোয়ার ইব্রাহিম।

সম্মেলনের ফাঁকে মিয়ানমারে রাজনৈতিক সহিংসতা এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসী নীতির বিষয়েও আলোচনা হয়েছে। আসিয়ান নেতারা বলেছেন-এ দুটি ইস্যু আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দীর্ঘ মেয়াদি হুমকি।

আরও পড়ুনঃ   নেপালে গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

সমাধানের পথ বের করতে চীনের সঙ্গে সরাসরি সংলাপ এবং মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয় উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি সংস্কারের ঘোষণা এসেছে সম্মেলন থেকে। গুরুত্বপূর্ণ অংশ হলো ‘আসিয়ান কমিউনিটি ভিশন-২০৪৫’ এর আনুষ্ঠানিক উন্মোচন। এটি একটি ২০ বছরের রোডম্যাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে একীভূত করার কৌশল নির্ধারণ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST