২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তির আশ্বাস ইইউ প্রধানের

অনলাইন ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন রোববার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি ‘গঠনমূলক’ ফোনালাপ হয়েছে। ট্রাম্প ইইউ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দেয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তির আশ্বাস দিয়েছেন ইইউ প্রধান ।

ব্রাসেলস থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তিনি এক্স-এ এক পোস্টে বলেন, ইইউ ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার। দ্রুত ও দৃঢ়ভাবে আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত ইউরোপ।

তিনি আরো বলেন, ‘ইউরোপ দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত ‘একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য, আমাদের আগামী ৯ জুলাই পর্যন্ত সময় দরকার।’

ব্রাসেলস ও ওয়াশিংটনের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনা চলছে এবং উভয় পক্ষ আগামী ৯ জুলাই পর্যন্ত শুল্ক আরোপ স্থগিত রাখতে সম্মত হয়েছে।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

তবে গত শুক্রবার ট্রাম্প হঠাৎ করে ঘোষণা দেন, ইইউয়ের সঙ্গে আলোচনা সামনে এগুবে না এবং ১ জুন থেকে ইইউর সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এতে উত্তেজনা সৃষ্টি হয় আন্তর্জাতিক মহলে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি কোনো চুক্তি চাই না’, অভিযোগ করে বলেন, ইইউ গঠন করা হয়েছিল ‘যুক্তরাষ্ট্রকে ঠকানোর জন্য’।

এদিকে, জার্মানির অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর লারস ক্লিংবেইলও রোববার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি জার্মান দৈনিক বিল্ডকে বলেন, ‘আমাদের আর কোনো উসকানির প্রয়োজন নেই, প্রয়োজন আন্তরিক ও কার্যকর আলোচনার।’

এই শুল্কযুদ্ধ শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ঝুঁকির মুখে ফেলবে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্প ইতিমধ্যে ইইউর বিরুদ্ধে তিন ধরনের আমদানির ওপর শুল্ক আরোপ করেছেন। সেগুলো হল, ২৫ শতাংশ স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর, গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক এবং বাকি সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ ‘পাল্টা শুল্ক’, যা বর্তমানে স্থগিত রয়েছে। তবে ১০ শতাংশের একটি ভিত্তিগত শুল্ক কার্যকর রয়েছে।

আরও পড়ুনঃ   গাজার আন্তর্জাতিক বাহিনীর জন্য ২০ হাজার সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

ইইউর বাণিজ্য কমিশনার মারোশ সেফচোভিচ শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্পের হুমকির জবাবে তিনি বলেন, ‘আমরা একটি চুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে পারস্পরিক সম্মানহানি বা হুমকির ভিত্তিতে নয়।’

ব্রাসেলস জানিয়েছে, যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে ইইউ প্রায় ১শ’ বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ২৩৬ বিলিয়ন ডলার। ইউরোপীয় কমিশনের হিসেব অনুযায়ী সেবা খাতে, সেই ঘাটতি কমে দাঁড়ায় ৫০ বিলিয়ন ইউরো বা ৫৭ বিলিয়ন ডলারে। কারণ এ খাতটিতে মার্কিন প্রতিষ্ঠানগুলো বেশি প্রভাবশালী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST