২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

অনলাইন ডেস্ক : আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে তারা বলেছে, সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরেরদিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা ঘূর্ণিঝড় মন্থা নামে পরিচিত হবে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রচন্ড বেগে ঝড়ো বাতাসও বইবে।

আরও পড়ুনঃ   আর জি কর ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

‘মন্থা’র অর্থ কি
ঘূর্ণিঝড় মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে রয়েছে ১৩টি দেশ। তারাই এ নামকরণগুলো করে। দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

আরও পড়ুনঃ   রাতের আঁধারে ৩ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিলো আসাম পুলিশ

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এ ঘূর্ণিঝড়ের কারনে শুক্রবার এক বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ভারতে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটির প্রভাব বাংলাদেশেও পড়বে। এতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST