২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে পেশাগত উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে আজ রবিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Professional Development of Newly Recruited Assistant Professors, Associate Professors and Professors of RUET” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ অংশ নেন। সেমিনারটি সকাল সাড়ে ৮ টায় থেকে দুপুর সোয়া ২ টায় পর্যন্ত চলে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে রুয়েট পরিবারের পক্ষ জানাই শুভেচ্ছা। রুয়েট একটি গবেষণানির্ভর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানসম্মত শিক্ষা ও উদ্ভাবনী গবেষণার সমন্বয়ে জ্ঞানচর্চা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নৈতিকতা দিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আজকের সেমিনার আপনাদের পেশাগত উন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষা ও গবেষণার মাধ্যমে রুয়েটকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ   তানোরে লটারীর মাধ্যমে পৌরসভার ওএমএস ডিলার নিয়োগ

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

সেমিনারে রিসোর্স পারসন ছিলেন রুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এর পরিচালক ড. মো. শহীদ উজ জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর প্রোডকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর ড. মো. মামুনুর রশীদ।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় নিহত দু’জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে

এদিকে বিশ্ববিদ্যালয়ের হল রুমে দুপুর আড়াই থেকে সন্ধ্যা সোয়া ৭ টা পর্যন্ত ল্যাবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পেশাগত উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর প্রোডকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর ড. মো. মামুনুর রশীদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST