২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গরু চোরাচালানে জড়িত দুই ভুয়া কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং সেনাবাহিনী ও বিজিবির পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর গুলশান হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তি হলেন: মেহেদী হাসান (নেত্রকোনার আটপাড়া থানার খাগড়া গ্রাম) ও মো. নিজাম উদ্দিন (নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রাম)।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই দুই ব্যক্তি নিজেদের প্রশাসনের সদস্য, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু ব্যবসায়ীদের প্রতারণা করে আসছিলেন।

রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে জানান, ২০ মে তারা ঢাকা থেকে এসে গুলশান হোটেলের ৪ ও ৫ নম্বর কক্ষে উঠেছিলেন। সেখান থেকেই তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে হোটেল ভাড়া ও অন্যান্য খরচ বাবদ অর্থ আদায় করছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্ত এলাকা হতে ভারতীয় মদ আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু আনতে কোনো সমস্যা হবে না—এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তারা দাবি করেন, প্রতি জোড়া গরু পারাপারে ৩৫ হাজার টাকা এবং একযোগে ১০ হাজার গরু পার করাতে অগ্রিম ২০ লাখ টাকা চেয়েছিলেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST