২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

স্যানিটাইজার লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন নীতা আম্বানি

অনলাইন ডেস্ক : আইপিএলের চলমান অষ্টাদশ আসরে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প রচনা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে পরাজিত দলটি এক ম্যাচ হাতে রেখে গতকাল (বুধবার) টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচ শেষে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ছিলেন মুম্বাইয়ের ধনকুবের মালিক নীতা আম্বানি। ওই সময় তিনি মাঠ ছেড়ে আসা ক্রিকেটারদের একে একে স্যানিটাইজার লাগিয়ে দেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে– সম্প্রতি আবারও দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটছে। সেই সতর্কতা থেকেই নীতা আম্বানি স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন বলে ধারণা করা হচ্ছে। জয় নিয়ে মাঠ ছাড়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের এই কর্ণধার জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদবসহ অন্যদের হাতে স্যানিটাইজার ঢেলে দেন। পরে আরেকটি বোতল নিয়ে সতীর্থদের হাত জীবানুমুক্ত করার কাজে নেমে পড়েন পেসার দীপক চাহার।

আরও পড়ুনঃ   জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করলো কাশিয়াডাঙ্গা থানা

এ ছাড়া দিল্লিকে হারানোর পরই সমর্থকদের উদ্দেশ্যে নীতা আম্বানি হাত দিয়ে ইশারা করে ৬টি আঙুল দেখান। অর্থাৎ, তার দল যে আইপিএলের ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেই বার্তা বুঝতে কারও অসুবিধা হয়নি। এর আগে পাঁচটি শিরোপা জিতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে দলের তকমা জুটেছে মুম্বাইয়ের। ম্যাচ শেষে মাঠে নেমে রোহিত শর্মার সঙ্গে বেশ জোরেশোরে হাত মেলান নীতা। এরপর তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে দেখা যায়। এই দৃশ্যসহ স্যানিটাইজার লাগানোর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।

মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিতকে সঙ্গে নিয়েই নীতা আম্বানি ম্যাচ শেষে ঘরের মাঠ ওয়ানখেড়ের অনেকটাজুড়ে ঘুরে সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন। ওই সময় রোহিত টেনিস বল উপহার দেন সমর্থকদের। এবারের আইপিএলে শুরুর পাঁচটা ম্যাচের মধ্যে চারটিতেই হারে দলটি, কিন্তু এরপর ৮ ম্যাচের মধ্যে সাতটিতেই তারা জিতে সেরা চারে জায়গা করে নিয়েছে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ সোমবার, পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে থেকে লিগপর্ব শেষ করার সুযোগ থাকছে রোহিত-হার্দিকদের সামনে।

আরও পড়ুনঃ   মাসুমার মৃত্যু সাংবাদিক সমাজে অপূরণীয় ক্ষতি : প্রেস সচিব

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। ফলে প্লে অফে ওঠা মুম্বাইয়ের সামনে এখন শিরোপা জয়ের পাশাপাশি নতুন রেকর্ডের হাতছানিও দিচ্ছে। বরাবরই কাপ ভাগ্য সঙ্গ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়াও শেষ চারবার আইপিএলে ক্যাপ্টেন্সি করে তিনবারই দলকে ফাইনালে তুলতে মরিয়া। গুজরাটকে প্রথম দুই আসরে আইপিএলের ফাইনালে তুলে চ্যাম্পিয়ন বানিয়েছেন প্রথমবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST