১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মাসুমার মৃত্যু সাংবাদিক সমাজে অপূরণীয় ক্ষতি : প্রেস সচিব

অনলাইন ডেস্ক : এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা আক্তারের মৃত্যুকে সাংবাদিকদের জন্য বড় ক্ষতি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সাংবাদিক মাসুমা ইসলামের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মাসুমা ইসলামের পরিবার এবং রাজশাহীতে অবস্থিত এখন টিভির সংবাদদাতার প্রতি আমার সমবেদনা।’

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাসুমা ছিলেন একজন প্রতিভাবান এবং নির্ভীক সাংবাদিক যিনি এখন টিভির জন্য ভালো কিছু প্রতিবেদন তৈরি করেছেন। রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে সাংবাদিকতার মত ঝুঁকিপূর্ণ পেশা গ্রহণকারী নতুন প্রজন্মের নারী সাংবাদিকদের একজন তিনি।’

আরও পড়ুনঃ   রাজশাহীর ঘটনা নিন্দনীয় ও অমানবিক : প্রধান বিচারপতি

ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, মাসুমার মৃত্যু বৃহত্তর সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমি আশা করি আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করবে এবং তাদের অপরাধের জন্য বিচার করবে। তিনি বেহেশতে শান্তিতে থাকুন!

গেল ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় আত্মীয়ের বাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ   দেশজুড়ে বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

চিকিৎসায় উন্নতি না হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (মঙ্গলবার) ভোর চারটার কিছু পরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST