১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর : জেলার হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কায়নে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম শিগগির কমে আসবে বলে আশা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর হিলি স্থলবন্দর সি এন্ড এফ এসোয়েশনের সভাপতি মো.ফেরদৌস রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮টা পযন্ত নতুন শুল্কায়নে ভারতীয় ৪টি ট্রাকে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।
দিনাজপুর হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত ১৩ সেপ্টেম্বর রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে ২০ শতাংশ এবং রপ্তানিমূল্য টন প্রতি ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়।
কিন্তু ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি কাস্টমস সার্ভারে সংযুক্ত না হওয়ায় গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর এই দুই দিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গতকাল ভারতের সার্ভারে বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত বিজ্ঞপ্তি সংযুক্ত হওয়ায় সেই জটিলতা কাটিয়ে বন্দর দিয়ে আমদানি পেঁয়াজ শুরু হয়েছে। সেই সাথে বাড়বে পেঁয়াজ আমদানি, কমবে দাম, এই প্রত্যাশা আমদানি-রপ্তানি কারক দেশি ব্যবসায়ীদের।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের অজুহাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর গত মার্চ মাসে অনির্দিষ্ট কালের জন্য দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এতে দেশে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় দফায় দফায় দাম বাড়তে থাকে। এরপর প্রায় ৫ মাস পর গত ৪ মে ন্যূনতম ৫৫০ মার্কিন ডলার রপ্তানি মূল্য এবং ৪০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত সরকার।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি-কারক শহিদুল ইসলাম শহিদ জানান, নতুন নিয়ম সার্ভারে সংযুক্ত হওয়ায় ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক কমে আসবে বলে তারা আশা করছেন। ফলে পিয়াজের দাম বাজারে অনেকাংশে কমে আসবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ বিভাগের উপসহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানিতে আগ্রহ সৃষ্টি করেছে। ফলে গতকাল মঙ্গলবার নতুন করে আরো ৪ জন ব্যবসায়ী এল সি খুলেছেন। এসব পেঁয়াজ দেশে প্রবেশ করলে পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রনে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST