২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শুক্রবার রোমে ইরান-যুক্তরাষ্ট্র ৫ম দফা পারমাণবিক আলোচনা

অনলাইন ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সপ্তাহেই, রোমে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে তেহরান ও মধ্যস্থতাকারী দেশ ওমান।

গত ১২ এপ্রিল থেকে এখন পর্যন্ত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে চার দফা বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটাই দুপক্ষের সর্বোচ্চ পর্যায়ের সংলাপ।

মাসকাট থেকে এএফপি জানায়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান,
‘ইরান-যুক্তরাষ্ট্রের ৫ম দফা বৈঠক এই শুক্রবার রোমে অনুষ্ঠিত হবে।’

তেহরানও বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাঈ এক বিবৃতিতে জানান, ‘ওমানের প্রস্তাবে তেহরান রোমে আরেক দফা আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে।’

আলোচনার লক্ষ্য হচ্ছে, ইরানের পারমাণবিক কার্যক্রমে লাগাম টানার বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে একটি নতুন সমঝোতায় পৌঁছানো।

আরও পড়ুনঃ   ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে—যদিও তেহরান দাবি করে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

‘ফল আসবে কি না, জানি না’ — খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ী চলমান আলোচনার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। ‘আমরা মনে করি না, এই আলোচনায় কোনো ফল আসবে। কী হবে, তা নিশ্চিত নয়,’ — বলেন তিনি।

তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা ‘একটি বড় ভুল।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক স্টিভ উইটকফ ৯ মে ডানপন্থী গণমাধ্যম ব্রেইটবার্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘ইরানে আর কখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থাকতে পারবে না। এটাই আমাদের ‘রেড লাইন’।’

উত্তরে ইরান বারবার বলেছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ‘অপরিবর্তনীয়” ও ‘অলোচনা-রহিত’।

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ মহাসচিব

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেন, ‘চুক্তি হোক বা না হোক—ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকবে।’

বর্তমানে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশের অনেক বেশি, তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের নিচে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। পরের বছর থেকে ইরান চুক্তির আওতাধীন দায়িত্বগুলো পর্যায়ক্রমে কমাতে শুরু করে।

চুক্তির অংশ থাকা ইউরোপের তিন শক্তি—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—চুক্তিভঙ্গের প্রতিক্রিয়ায় জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ভাবছে। তবে এই সুযোগ অক্টোবরেই শেষ হয়ে যাবে।

এর আগে চলতি মাসে আরাগচি হুঁশিয়ার করেন, ইউরোপীয় শক্তিগুলো যদি নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে এগোয়, তাহলে তা ‘অপূরণীয় পরিণতি’ ডেকে আনতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST