১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের ভারতে পারমাণবিক হামলার হুমকির পর ওয়াশিংটন বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

ট্যামি বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। গত দুই মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রোববার পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয়, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হব।’’

পাকিস্তানের সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের এই হুমকিকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে প্রথম হিসেবে মনে করা হচ্ছে। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের পর শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছেন। তিনি বলেন, সম্ভাব্য বড় বিপর্যয় ঠেকাতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। এটি ‘ওয়াশিংটনের জন্য গর্বের মুহূর্ত’।

আরও পড়ুনঃ   মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ

তিনি বলেন, আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যেখানে একটি সংঘাত আরও বড় বিপর্যয়ে পরিণত হতে পারত। সেই সময় ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি সমাধানে এগিয়ে আসেন।

ট্যামি বলেন, ‘‘আমরা টেলিফোনে কল ও বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছি এবং উভয়পক্ষকে একত্রিত করে টেকসই সমাধানের পথ তৈরি করেছি। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত যে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।’’

আরও পড়ুনঃ   অভ্যুত্থানের পর প্রথমবার চীন যাচ্ছেন মিয়ানমার জান্তা

ট্রাম্পের সঙ্গে অসীম মুনিরের সাম্প্রতিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র পাকিস্তানে আরও সাহায্য কিংবা অস্ত্র বিক্রি বাড়াবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয় দেশের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। ভালো আছে। মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী সংলাপের কথাও উল্লেখ করেন। মঙ্গলবার ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের এই সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। ট্যামি ব্রুস বলেন, ‘‘সর্বশেষ দ্বিপাক্ষিক আলোচনায় সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। একই সঙ্গে সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছে।’’

তিনি বলেন, উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করাটা ওই অঞ্চল ও বিশ্বের জন্য সুসংবাদ এবং এটি ভবিষ্যতের জন্য কল্যাণজনক হবে।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST