২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে যক্ষ্মা আক্রান্ত হাতিকে দৈনিক খাওয়ানো হচ্ছে ৪০০ ট্যাবলেট

অনলাইন ডেস্ক : প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে চাল ও ডাল মিশিয়ে রান্না বসান ২২ বছর বয়সী মাহুত আলি বালোচ। এর সঙ্গে যোগ করেন প্রচুর পরিমাণে আখের গুড়। তারপর সেই মিশ্রণ দিয়ে তৈরি করেন কয়েক ডজন ছোট ছোট গোলাকৃতির বল। সেসব বলের ভেতরে যত্ন করে পুরে দেন মানুষের জন্য ব্যবহৃত যক্ষ্মার ট্যাবলেট। একটি দুটি নয় গুনে গুনে ৪’শটি।

এই চিকিৎসা পদ্ধতিটির প্রয়োগ করা হচ্ছে করাচির সাফারি পার্কে বসবাসরত দুই আফ্রিকান হাতির জন্য। মধুবালা ও মালিকা নামের দুটি হাতিই যক্ষ্মা রোগে আক্রান্ত। পশু ও মানব চিকিৎসকদের সম্বন্বয়ে গঠিত যৌথ একটি দল এই প্রথমবারের মতো এমন বিশেষ চিকিৎসা পরিকল্পনা চালু করেছে।

৪ হাজার কেজি ওজনের বিশাল এই প্রাণীদের জন্য ওষুধের মাত্রা নির্ধারণ করা হয়েছে তাদের ওজন অনুযায়ী। তবে শুরুর দিকে তারা নতুন এই রুটিনে অভ্যস্ত হতে পারেনি। প্রথম কয়েক দফায় তারা ওষুধযুক্ত খাবার মুখে নিয়েই ফেলে দেয় বা ছুড়ে মারে, এমনকি রাগে তাদের তত্ত্বাবধায়কদেরও তাড়া করে।

“হাতিকে যক্ষ্মার চিকিৎসা দেওয়া সবসময়ই কঠিন,” বলেন শ্রীলঙ্কা থেকে আসা পশু চিকিৎসক বুদ্ধিকা বান্দারা। “প্রতিদিন আমাদের নতুন নতুন কৌশল নিতে হচ্ছে।

আরও পড়ুনঃ   আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়াল

শুরুতে ওরা মানসিকভাবে চাপ অনুভব করছিল, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে।” এই চিকিৎসক এর আগে শ্রীলঙ্কায় এক ডজনের বেশি হাতিকে যক্ষ্মা থেকে সুস্থ হতে সহায়তা করেছেন।

মাহুত আলি বালোচও বলেন, “আমি জানি ওষুধগুলো অনেক তেতো,”।

২০০৯ সালে তানজানিয়া থেকে চারটি আফ্রিকান হাতি করাচিতে আনা হয়। তখন তারা বয়সে ছিল খুবই ছোট। এর মধ্যে নূর জেহান নামের হাতিটি ২০২৩ সালে মাত্র ১৭ বছর বয়সে মারা যায়। এরপর ২০২৪ সালের শেষ দিকে মারা যায় সোনিয়া। পরে পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, যক্ষ্মায় আক্রান্ত ছিল হাতিটি।

এরপর বাকিদের শরীরেও পরীক্ষা চালানো হয়। মাধুবালা ও মালিকার শরীরেও টিবি পজিটিভ পাওয়া যায়। এরপর সিটি কাউন্সিলের মালিকানাধীন সাফারি পার্কে বিশেষ চিকিৎসক দল গঠন করা হয়।

শ্রীলঙ্কান চিকিৎসক বান্দারা বলেন, মানুষের কাছ থেকেই হাতির শরীরে এই সংক্রামক রোগ ছড়াতে পারে, তবে মাধুবালা, মালিকা বা সোনিয়ার দেহে সরাসরি উপসর্গ দেখা যায়নি।

হাতি যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে পশু চিকিৎসক মহলেও। ইনডাস হসপিটাল অ্যান্ড হেলথ নেটওয়ার্কের সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান ডা. নাসিম সালাহউদ্দিন বলেন, “আমি কখনো ভাবিনি হাতিও যক্ষ্মায় আক্রান্ত হতে পারে। আমি এবং আমার শিক্ষার্থীদের জন্য এটি হবে চমকপ্রদ অভিজ্ঞতা। সবাই এখন এর চিকিৎসা পদ্ধতি ও অগ্রগতি জানতে চাইছে।”

আরও পড়ুনঃ   পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

চিকিৎসায় সহায়তাকারি চারজন মাহুত প্রতিদিন মুখে মাস্ক ও সুরক্ষা পোশাক পরে হাতিদের ওষুধ খাওয়ান। কারণ পাকিস্তানে প্রতি বছর ৫ লাখের বেশি মানুষ সংক্রামক ব্যাধি যক্ষ্মায় আক্রান্ত হন।

করাচি সাফারি পার্ক অতীতে নানা বিতর্কে জড়িয়েছে বন্দি পশুদের অবহেলা ইস্যুতে। এমনকি বিখ্যাত মার্কিন গায়িকা চের-এর উদ্যোগে একবার একটি হাতিকে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছিল।

তবে পার্ক কর্তৃপক্ষ ও চিকিৎসক দল এখন আশাবাদী। তারা বিশ্বাস করেন, এক বছরের চিকিৎসা পরিকল্পনা অনুসরণ করলে মাধুবালা ও মালিকাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

করাচির প্রখর রোদে হাতিরা যখন ঠান্ডা পানিতে জলকেলিতে ব্যস্ত, তখন তাদের পাশে নীরবে দাঁড়িয়ে চিকিৎসকরা একটা কথাই ভাবছে, এই জাম্বো চ্যালেঞ্জ সহজ নয়, তবে অসম্ভবও নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST