১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ঝড় তুলে আইপিএলে ডাক পেলেন ৬ ফুট ৮ ইঞ্চির পেসার

অনলাইন ডেস্ক : কদিন আগে বাংলাদেশের মাটিতে গতি আর বাউন্সের ঝড় তুলেছিলেন ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে হয়েছিলেন ম্যাচসেরা। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জিম্বাবুয়ের এই পেসারকে এবার দলে ভেড়াল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির জায়গায় ২৮ বছর বয়সী মুজারাবানিকে দলে নিয়েছে আরসিবি। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে প্রোটিয়া শিবিরে যোগ দিচ্ছেন এনগিদি। যে কারণে তাকে আর পাচ্ছে না কোহলিরা।

আইপিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ৭৫ লাখ রুপিতে বাকি ম্যাচগুলোর জন্য দলে ভিড়িয়েছে আরসিবি।

আরও পড়ুনঃ   নারী কৃষকদের সরকারি কৃষিঋণ প্রাপ্তি নিশ্চিত করার

জিম্বাবুয়ের হয়ে ৭০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৭৮টি উইকেট শিকার করেছেন মুজারাবনি। এ ছাড়া তিনি ১২টি টেস্ট এবং ৫৫টি ওয়ানডে ম্যাচেও জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছেন। পিএসএল, আমিরাত লিগে খেলার অভিজ্ঞতা থাকা এই পেসার ২০২২ সালে লখনৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে ছিলেন। প্রথমবার আইপিএলে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ২৬ মে থেকে বদলিটি কার্যকর হবে।

প্রসঙ্গত, চলমান আইপিএলের প্লে-অফের আগমুহূর্তে এসে বিদেশি ক্রিকেটার সংকটে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারত-পাকিস্তান সংঘাতে বেশ কিছুদিন টুর্নামেন্টটি স্থগিত থাকার পর নতুন করে ভারতে আসতে আপত্তি জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আসন্ন এই শিরোপার লড়াইয়ের আগে দুই দেশের ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদের জড়ো করছে। যে কারণে বিপাকে পড়ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।

আরও পড়ুনঃ   শেষের পাতা

এদিকে, আইপিএলে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করা তিন দলের একটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের শিরোপার দাবিদার হিসেবে ধরা হচ্ছে হেভিওয়েট এই ফ্র্যাঞ্চাইজিটিকে। কোহলিদের কোচ হিসেবে আছেন জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তী ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। ধারণা করা হচ্ছে, তার হাত ধরেই মুজারাবানি এসেছেন বেঙ্গালুরুতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST