১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান সংঘাতের পর বেইজিং সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানোর এক সপ্তাহ পরই চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, দার সোমবার তিন দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন বলে রোববার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে তার ‘দক্ষিণ এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং তা শান্তি ও স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব’ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও মতবিনিময় করবেন তারা।’

গত এপ্রিলের শেষদিকে ভারত-শাসিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

নয়াদিল্লি দাবি করে, ওই হামলার পেছনে ইসলামাবাদের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িত, যা গত কয়েক দশকে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে।

আরও পড়ুনঃ   বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যা : জাতিসংঘ

কাশ্মীর অঞ্চলটি পুরোপুরি নিজেদের বলে দাবি করে ভারত ও পাকিস্তান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর অঞ্চলটি নিয়ে উভয় দেশের মধ্যে একাধিক যুদ্ধও হয়েছে।

চলতি সংঘাতের জেরে ৭ মে ভারত পাকিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসী ঘাঁটি’র বিরুদ্ধে বিমান হামলা চালায় বলে জানায়। এরপর চার দিন ধরে চলতে থাকে উভয় পক্ষের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ বিনিময়।

এই সংঘর্ষে দুই পক্ষের মিলিয়ে ৭০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিকও ছিলেন।

সংঘাত শুরুর পরপরই বিশ্ব নেতারা উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানান। চীন তখন বলেছিল, তারা ‘গঠনমূলক ভূমিকা’ পালন করবে, যদিও বিশ্লেষকরা বলেন, বেইজিং স্পষ্টভাবে একটি পক্ষ নিয়েছে।

আরও পড়ুনঃ   তুষারপাতে বিপর্যস্ত হিমাচল : বন্ধ ৭০০ রাস্তা, রাতভর গাড়িবন্দি পর্যটকরা

চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের নির্ভরযোগ্য মিত্র, প্রায়ই আর্থিক সংকটে পড়া দেশটিকে সহযোগিতা দিয়ে সহায়তা করে আসছে।

৭ মে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ডার বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে আকাশযুদ্ধ শুরু হওয়ার পর ইসলামাবাদ চীনের জঙ্গিবিমান ব্যবহার করেছে। ওই সময় চীনের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে উপস্থিত ছিলেন।

ডার বলেন, ‘ভোর ৪টায় চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে পুরো চীনা প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিল। আমরা তখন পর্যন্ত ঘটে যাওয়া সব পরিস্থিতি তাদের জানাই এবং তারা এতে অত্যন্ত সন্তুষ্ট হন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ মে আকস্মিকভাবে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও এখনও কার্যকর রয়েছে।

যদিও পাকিস্তান জানিয়েছিল, যুদ্ধবিরতি রোববার পর্যন্ত বহাল থাকবে, তবে ভারতের সেনাবাহিনী জানায়, এই চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST