১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিকের ভেতর থেকে স্টাফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিকের ভেতর থেকে সজিব হাসান জয় (২৬) নামে এক ওয়ার্ড বয় এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল মোড়ে অবস্থিত মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত সজিব হাসান জয় (২৬) হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার খেসবা এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি ওই ক্লিনিকের একজন স্টাফ।

পুলিশ সূত্র থেকে জানা যায়, ৯৯৯-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ সংবাদ পায়। পরে পুলিশের একটি টিম এসে মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে দরজা ভেঙে সজিব হাসান জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএমডিএর সদর দপ্তরে দুদকের অভিযান: অপারেটর নিয়োগ স্থগিত

মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জাব্বার বলেন, সন্ধ্যার দিকে একজন এসে আমাকে জানায় ৫ম তলায় রুমের দরজা লাগিয়ে রেখেছেন সজিব। অনেক ডাকাডাকি করার পরও তিনি রুমের দরজা খুলছেন না। পরে পুলিশের ইমার্জেন্সি সহায়তা নাম্বারে ফোন দেই এবং পুলিশ এসে সজিব হাসান জয়ের মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, সন্ধ্যার পরে একজন রোগী ইমার্জেন্সিতে এসেছিলেন। রোগীকে এখানে নিয়ে আসার পর তার পালস, বিপিসহ যাবতীয় মেডিকেল টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট থেকে জানা যায় তিনি এখানে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার গলায় একটি চিহ্ন পাওয়া গেছে এবং শরীরে আর কোথাও কোন চিহ্ন নাই। পোস্ট মার্ডাম করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব, তা না হলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ইউডি মামলা দিলে তা গ্রহণ করে আমরা ময়নাতদন্ত করব। এরপর প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST