১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বুধবার (১৪ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’’ প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তৃতায় আফিয়া আখতার বলেন, প্রত্যেকটি নারীর পথচলা সহজ নয়। সেই জন্য কোনো নারী যখন কোনো কাজে উদ্যোগী হয় সেই উদ্যোগকে আরও একটু এগিয়ে নিতে সহযোগিতা করতে সরকারের এই প্রকল্প। আপনাদের কাজে অনেক প্রতিবন্ধকতা আসবেই সেটাকে জয় করে এগিয়ে যেতে হবে। হাল ছাড়া যাবে না।

আরও পড়ুনঃ   রাবি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে

জেলা প্রশাসক বলেন, কোনো কাজে লজ্জা পাওয়া যাবে না। লজ্জা আপনাকে পেছনে ফেলে দিবে। আপনি যখন আর্থিকভাবে বিপদে পড়বেন তখন কেউ এগিয়ে আসবে না কিন্তু আপনাকে দুইটি কথা বলে পিছিয়ে দেওয়ার অনেকেই থাকবে। এই কথা গুলো না শোনার আহ্বান জানান তিনি ।

প্রশিক্ষণ সম্পন্নকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমে উদ্যোক্তা তথা উদ্যোক্তা সমাজ সম্প্রসারিত হোক। সকলকে চমৎকারভাবে বাস্তব জীবনে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   পবিত্র জুমাতুল বিদা আজ

অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন ও টুকটুক তালুকদার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম ও প্রশিক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট এবং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেন জেলা প্রশাসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

১০

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

১১

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১২

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১৩

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১৪

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৫

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৬

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৭

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৮

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৯

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST