১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলেছে বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ফুয়াদ রাতুল। তিনি বলেন, ‘আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর দুটি রাজনৈতিক সংগঠন—ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের কাছে সরবরাহ করেছে। এর পর থেকেই শিক্ষার্থীদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণামূলক বার্তা ও কল আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

আরও পড়ুনঃ   রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফুয়াদ রাতুল আরও বলেন, ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে কোনো ব্যক্তি বা সংগঠনের কাছে সরবরাহ করা মানে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিসর ও ডিজিটাল নিরাপত্তাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলে দেওয়া।

এদিকে অভিযোগের বিষয়ে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক অনাবাসিক শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই আমরা প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের ফোন নম্বর নিয়ে নির্বাচনী বার্তা পাঠিয়েছি। এতে কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি।’

অন্যদিকে, শিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা ঢালাওভাবে সবাইকে বার্তা পাঠাইনি। হলগুলোতে কয়েকজন ছেলে শিক্ষার্থীর মোবাইলে বার্তা পাঠিয়েছি। এমনকি তা হল প্রশাসনের অনুমতি সাপেক্ষেই পাঠানো হয়েছে। মেয়ে শিক্ষার্থীদের বিষয়টি যেহেতু সংবেদনশীল সেহেতু তাদের মোবাইলে কোনো বার্তা পাঠানো হয়নি।’

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কিছু হলের প্রাধ্যক্ষ আমাদের নির্দেশনা পাঠানোর আগেই শিক্ষার্থীদের ফোন নম্বর সরবরাহ করে ফেলেছেন।’

তবে এটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশন এফ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST