৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না’

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। শেষ নায়িকা হিসেবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে। ২০২০ সালে সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকের শেষ পর্ব। তারপর ‘সান বাংলা’র একটি ধারাবাহিকে নায়িকাকে দেখা গেলেও তা খুব একটা প্রভাব ফেলেনি অভিনেত্রীর ক্যারিয়ারে।

এই পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অভিনেতা উদয়প্রতাপ সিংহের সঙ্গে ঘরে বেঁধেছেন অনামিকা। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের মাঝে অনেকের প্রশ্ন কেন তিনি ছোট পর্দা থেকে দূরে? তবে নিয়মিত ছোট পর্দায় তাকে দেখা না গেলেও তার রোজনামচা এখন দর্শকের হাতের মুঠোয়।

আরও পড়ুনঃ   সি বিচে অনবদ্য লুকে টয়া

নিজের প্রতিদিনের খুঁটিনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় পোস্ট করেন অনামিকা। বলা যেতে বাকিদের মতো তিনি এখন ‘ব্লগার’। তবে কি অভিনয় ছেড়ে ব্লগিং অনামিকার নতুন পেশা?

ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এক মাসও হয়নি। দর্শকের থেকে আমি যা ভালোবাসা পাচ্ছি, তাই ব্লগিং খুবই উপভোগ করছি। আর সঙ্গে ভালো আয় হচ্ছে, কেন করব না?’ তবে অভিনয়টাও যে সেই সঙ্গে চালিয়ে যেতে চান তিনি সে কথাও স্বীকার করেছেন।

কিন্তু ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের পর আর সেভাবে কেন তাকে পর্দায় দেখা গেল না? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘সত্যি বলছি আমার হাতে এখন কাজ নেই। আর ওজনের জন্য যদি আমার কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে তা হলে আমার কিছু যায় আসে না। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি।’

আরও পড়ুনঃ   অতীতের স্মৃতি হাতড়ে কাটছে সময় বুবলীর

মাঝে কিছু ছোট চরিত্রের সুযোগ এসেছিল তার কাছে। কিন্তু এখন সেভাবে কোনও নতুন কাজের সুযোগ নেই। তিনি বলেন, ‘কাউকে ভয় পাই না আমি। হাতে কাজ নেই এখন। ভ্লগ করছি, ভালো আছি। তাতে কেউ আমায় নতুন কোনও সুযোগ দিলে ভালো। না হলেও ঠিক আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST