৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আইটেম গানে নাচলেন ধনশ্রী

অনলাইন ডেস্ক : কয়েক মাস আগেই খাতা-কলমে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন ধনশ্রী। বিয়ের মাত্র ৫ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই জুটির।

বিচ্ছেদের পরে বর্তমানে চাহালের সঙ্গে আরজে মাহভাশের প্রেমের জল্পনা শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে তাদের একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে।

অন্যদিকে ক্রিকেটারের সাবেকপত্নীর দেখা মিলল অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে! সেটাও কিনা মোহময়ী দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকা অবস্থাতে।

ভাবছেন কী ঘটেছে? আসলে এই সবটাই তাদের আসন্ন ছবি ‘ভুল চুক মাফের’ একটি আইটেম সংয়ের ঝলক। বিচ্ছেদের পরে আইটেম গানেই নেচেছেন ধনশ্রী। যেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও।

আরও পড়ুনঃ   দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙলো অভিনেত্রী মল্লিকার

ধনশ্রী চিকিৎসকের পাশাপাশি একজন নৃত্যশিল্পীও বটে। সে কারণেই এবার বলিউডেও আইটেম গানে অভিষেক হয়ে গেল তার।

এদিন আইটেম গানের শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ধনশ্রী। যেখানে তাকে লাল ব্রালেট এবং থাই স্লিট স্কার্টে দেখা গেছে।

ছবিগুলো পোস্ট করে চাহালের প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামী ৯ মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হবে।’

প্রসঙ্গত, ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন ধনশ্রী ভার্মা এবং যুজবেন্দ্র চাহাল। কিন্তু ২০২৪ সাল থেকেই শুরু হয় তাদের ডিভোর্সের জল্পনা। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে আইনি ভাবে আলাদা হন তারা।

আরও পড়ুনঃ   পরকীয়া কী, আমি বুঝি না : মিথিলা

জানা গেছে, ভুল চুক মাফ ছবিটির গল্প আবর্তিত হবে রঞ্জনকে ঘিরে। এই ছেলেটি আদ্যোপান্ত রোম্যান্টিক। তিতলিকে সে ভালোবাসে, তাকে বিয়ে করার জন্য একটি সরকারি চাকরিও জুটিয়ে নেয়। কিন্তু শিবের কাছে করা প্রতিজ্ঞা ভুলে যায়। তারপর কী হয় সেটা নিয়েই এই ছবি।

৯ মে মুক্তি পাচ্ছে এই সিনেমা। যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন ওয়ামিকা গাব্বি, রাজকুমার রাও। করণ শর্মা এটার পরিচালনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST