২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙলো অভিনেত্রী মল্লিকার

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করে ‘এক্সপায়ারি ডেট’ শব্দটির মিথ ভেঙেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি আগামী দুই দশক এই ইন্ডাস্ট্রিতে থাকবেন।

একটি সাক্ষাৎকারে, তিনি তার কাজ থেকে শুরু করে বোটক্স ও ব্রেকআপ সব বিষয় নিয়েই খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রীর কথায়, ‘উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া জীবনে সত্যিই খুব কঠিন।’

এর আগে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর প্রেমচর্চাও বারবার হয়েছে। এবার সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও বলেন তিনি। তারমতে, ব্যক্তিগত জীবনে সঠিক মানুষ খুঁজছেন। তিনি বলেন, ‘এই যুগে যোগ্য মানুষ খুঁজে পাওয়া কঠিন।’

আরও পড়ুনঃ   বলিউডে অভিষেকের গুঞ্জন, যা বললেন শচীনকন্যা

মল্লিকা ফ্রান্সের নাগরিক সিরিল অক্সেনফ্যান্সের সঙ্গে ডেটিং করছিলেন। অভিনেত্রীর কথায়, ‘আমাদের ব্রেক আপ হয়ে গেছে তাই আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না।’

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, ‘বলিউডে এমন একটি চিন্তাভাবনা রয়েছে যে একবার একজন অভিনেত্রী তার যৌবনে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে গেলে, তার জন্য দ্বিতীয় সুযোগ আসে না। সে হারিয়ে যায় গভীর অন্ধকারে।’

অভিনেত্রীর কথায়, ‘দুই দশকেরও বেশি হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলেন, মল্লিকা অকেজো। আসলে তাদের চিন্তা-ভাবনাই অকেজো। আমি আছি, ছিলাম এবং থাকব।’

আরও পড়ুনঃ   কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন রাশমিকা

মল্লিকা শেরাওয়াত বলেন, ‘মানুষের পতন দেখতে অনেকেরই ভালো লাগে কিন্তু মানুষ কারও কাছ থেকে এই সুখ ছিনিয়ে নিতে পারবে না। আমি সময়মতো ঘুমাই। অ্যালকোহল বা সিগারেট খাই না।’

অভিনেত্রী জানান, তিনি কোনও প্লাস্টিক সার্জারি করেননি বা বোটক্সও করাননি। আজও তাকে ঠিক একই রকম দেখায়, যেমনটা কেরিয়ারের শুরুর দিকে দেখা যেতো, তিনি খুব সুন্দর জীবনযাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

১০

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১২

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

১৩

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১৫

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১৬

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১৭

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৮

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৯

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST