৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা : ছোট ভাইকে পুলিশে সোপর্দ

পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলায় আব্দুল ওহাব মণ্ডল (৫০) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় ছোট ভাই আরব আলী মণ্ডল ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করেন। পুলিশ তাঁকে আটক করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল ওহাব মারা যান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে হাতুড়িপেটার ঘটনা ঘটে।

আব্দুল ওহাব মণ্ডল ও আরব মণ্ডল শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে। অভিযুক্ত ব্যক্তি ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

নিহত ব্যক্তির স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, গতকাল দিবাগত রাত ৩টার দিকে আরব আলী মণ্ডল তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া ও বেধড়ক মারধর করছিলেন। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করেন। তিনি ছোট ভাইকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীকে মারধর করার দরকার নেই। শ্বশুরবাড়িতে খবর দিয়ে নিয়ে যেতে বলো। স্ত্রী যদি মারা যায়, তাহলে বিপদ হবে।

এতে ক্ষিপ্ত হয়ে আরব আলী তাঁর বড় ভাইকেও মারধর শুরু করেন। ওহাব দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশে মাঠের মধ্যে গিয়ে তাঁর মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার পর এলাকাবাসী আরব আলীকে ধরে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী’র দাফন সম্পন্ন

আব্দুল ওহাবের শ্যালক আব্দুল্লাহ বলেন, ‘এর আগেও কয়েকবার আমার দোলাভাইকে হত্যার উদ্দেশে মারধর করেন তাঁর ছোট ভাই। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আব্দুল ওহাবের লাশ উদ্ধার করেছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST