১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী’র দাফন সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডলকে (৮০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে বদলগাছী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি সালাম গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডল এর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন।

আরও পড়ুনঃ   ‘ছেলে মুক্তি পেয়েছে এটাই আমাদের জন্য ঈদ’

বদলগাছী থানার নেতৃত্বে জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করা হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডি. এম. এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমূখ।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ফের মৃত্যুমিছিল: নছিমন-ড্রাম ট্রাক সংঘর্ষে ঝরল দুই প্রাণ

বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডল পিন্ডিরা গ্রামে তার নিজ বাসভবনে বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যুবরণ করেন। মরহুম ইউনুছ আলী মন্ডল স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST