৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই মাথা বিশিষ্ট গরুর বাছুর : এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

স্টাফ রিপোর্টার : গরুর বাছুরটি দেখতে কিছুটা অদ্ভুত। আবার অনেকটা অলৌকিক বললেও ভুল হবে না। গাভীর পেট থেকে এমনই এক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়ায়। সদ্য ভূমিষ্ঠ বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ রয়েছে। এ নিয়ে উপজেলা ও আশেপাশের এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, গ্রীক পুরাণে শক্তিশালী, একচোখা দৈত্য ছিল, যারা জিউসকে টাইটানদের পরাজিত করতে সাহায্য করেছিল এবং ওডিসিয়াসকে সময়মতো বাড়ি ফিরে যেতে বাধা দিয়েছিল। হঠাৎ করে বাছুরটিকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা সেই এক চোখের দানব সাইক্লোপসের কথা। অনেকটা অদ্ভুত আকৃতির বাছুরটিকে দেখতে দূর-দূরান্ত থেকে দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দু পাড়ায় ছুটে আসছেন উৎসুক মানুষ।

আরও পড়ুনঃ   সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেল দল

জানা যায়, রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নান্দীগ্রাম হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর (৩৫) বাড়িতে পালিত গাভী এমন একটি বাছুর জন্ম দেয়।

জ্যোতিষ সন্ন্যাসী জানান, গরু-বাছুর পালন করেই তার দিন যায়। তার একটা গাভী একটি বাছুর জন্ম দিয়েছে। হঠাৎ দেখি বাছুরটির দুইটি (জোড়া) মাথা, তিনটি কান ও চারটি চোখ। তবে পা চারটিই রয়েছে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ঠিক রয়েছে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। এমন অদ্ভুত বাছুর কখনোই দেখেনি।

আরও পড়ুনঃ   টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু

নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ঘটনাটি তার গ্রামের। খবর পেয়ে বাছুরটি একনজর দেখতে গিয়েছিলেন। বাছুরটি দেখতে অদ্ভুত প্রকৃতির। এ রকম ‘অলৌকিক’ বাছুর দেখার জন্য উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে।

দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এ রকম বাছুর সাধারণত খুব স্বল্প মেয়াদের জন্য বাঁচে। সাধারণত তা কয়েক ঘণ্টা বা কয়েকদিন বা কয়েক মাস পর্যন্ত বাঁচতে পারে। পিএফজি থেকে জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST