৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

৩ দিনের মধ্যে রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকাসহ চার দফা দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা। আজ সোমবার রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।

দাবিগুলো হলো—আগামী তিন দিনের মধ্যে রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে; ২৮ এপ্রিল ২০২৫ সালের পর যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না; নির্ধারিত সময়সূচি অনুযায়ী পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে; নির্বাচন কমিশনকে আগামী সাত দিনের মধ্যে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করতে হবে; এর পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও বাইক চলাচল সীমিত করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ্য করেন সাবেক সমন্বয়ক মেহেদী সজিব। তিনি বলেন, ‘রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশের কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ। ঘোষিত রোডম্যাপ বারবার উপেক্ষিত হচ্ছে। গত ১৩ এপ্রিল আচরণবিধি প্রকাশের কথা থাকলেও তা এখনো হয়নি। সর্বশেষ ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা আটকে রাখা হয়েছে বলেই আমাদের ধারণা।’

আরও পড়ুনঃ   মামলা তুলে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম কোটা আন্দোলনকারীদের

মেহেদী সজিব বলেন, ২৮ এপ্রিল পর্যন্ত যাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধু তাঁরাই ভোটার তালিকায় স্থান পাবেন। এর ব্যত্যয় ঘটলে তা হবে নির্বাচন বানচালের অপচেষ্টা ও আচরণবিধির লঙ্ঘন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করছে এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশ না হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেহেদী সজিব বলেন, ‘আমরা সরাসরি কিছু বলছি না, তবে কেউ যদি বাধা না দিত, তাহলে ২৮ এপ্রিলেই আমরা খসড়া ভোটার তালিকা পেয়ে যেতাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারিখ ঘোষণা করলেও নানা অজুহাত দেখিয়ে এখনো তা প্রকাশ করেনি। এমনকি নির্বাচন কমিশন গঠনের এত দিন পরেও একটি মিটিং পর্যন্ত করতে পারেনি, এ থেকেই বোঝা যায় তারা কতটা আগ্রহী। প্রশাসনের সদিচ্ছা থাকলে রাকসু হতে পারত দেশের প্রথম সক্রিয় ছাত্র সংসদ।’

আরও পড়ুনঃ   নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে রাজশাহীতে মতবিনিময় সভা

রুয়া (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা রাকসু নির্বাচনে প্রভাব ফেলবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, ‘রুয়া হলো সাবেক শিক্ষার্থীদের সংগঠন আর রাকসু বর্তমান শিক্ষার্থীদের। রুয়ার নির্বাচন যেভাবে আটকে দেওয়া হয়েছে, রাকসুর ক্ষেত্রেও একইভাবে বাধা তৈরি হতে পারে, এমন আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST