৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের প্রতি মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আখতারুজ্জামান বাবলুর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সামাজিকভাবে সম্মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার ৫ মে কলেজের শিক্ষক কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আখতারুজ্জামান বাবলুর দুই মেয়ে ফৌজিয়া আবিদা জেসি ও ফৌজিয়া আক্তার জিসা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফৌজিয়া আবিদা জেসি। এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সমাজকর্ম বিষয়ের শিক্ষক এ কে এম মেহেদী হাসান ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক এসএম লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান “গত ২৮ এপ্রিল কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধক্ষ্যসহ কয়েকজন তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করে। তারা কলেজে কোন দিনই বহিরাগত কোন সন্ত্রাসী -গুন্ডা বাহিনী নিয়ে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেনি বা ভারপ্রাপ্ত অধক্ষ্যের কক্ষে কোন অপ্রীতিকর ঘটনা ঘটায়নি। তাছাড়া টাকা তুলে খরচের বিষয়টিও অযৌক্তিক কারন টাকা কলেজের কোষাধ্যক্ষ তুলতে পারে সেক্ষেত্রে টাকা ব্যাংক থেকে তোলা বা খরচ করার কোন সুযোগ তাদের নাই। এছাড়াও ৪৫ শতাংশ জমি দখল নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়ে জেসি বলেন কোন জমি আমরা দখল করে আছি সেটা আমাদের দেখানো হোক এমন কোন জমিই নাই যা আমরা দখল করে রেখেছি এটা একটা বানোয়াট গল্প যা আমাদের সম্মানহানির জন্য রটানো হয়েছে।”

আরও পড়ুনঃ   জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন “৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পরে ২৫ আগষ্ট ২০২৪ পূর্বের কমিটি বিলুপ্ত করা হয় এবং ২৫ আগষ্ট ২০২৪ নতুন করে কমিটি গঠন করার সময় কলেজের ছাত্র-শিক্ষকদের অনুরোধে তাদের ইচ্ছায় আমি কলেজের পরিচালনা কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হই। কিন্তুু এটা নিয়ে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধক্ষ্য ও পরিচালনা কমিটির সদস্য শামিম আরা মিঠু অপপ্রচার চালাচ্ছে যে আমি সন্ত্রাস বাহিনী নিয়ে জোড় করে কলেজের কমিটিতে যুক্ত হয়েছি যা অদৌ সত্য না।”

আরও পড়ুনঃ   নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসি বলেন “আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আখতারুজ্জামান বাবলুর লিখত উইল মোতাবেক তার অবর্তমানে তার পরিবারের সদস্যরা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হতে পারবে।”

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য তারা বলেন “গত ২৮ এপ্রিল তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাদের সম্মানহানী করেছে এর সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি দেখে কলেজের কিছু ছাত্র বর্তমান অধক্ষ্যের পদত্যাগ দাবি করে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে এবং অধক্ষ্যের পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়।

এবিষয় নিয়ে আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধক্ষ্যের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে কোন বক্তব্য দিবেন না বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST