৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েট নিরাপত্তা কর্মকর্তা মামলার আসামি হিসেবে শিক্ষার্থীদের হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক নিরাপত্তা কর্মকর্তাকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুরে নিজ কার্যালয় থেকে তাকে আটক করে মতিহার থানা পুলিশকে খবর দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তার নাম মামুন-অর-রশিদ (৩০)। তিনি রুয়েটের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন। মতিহার থানা পুলিশ তাকে আটক করে পরে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে, যেখান থেকে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

আরও পড়ুনঃ   বাগমারায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহাম্মেদ জানান, “গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মামুন-অর-রশিদ এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়।”

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গ্রেপ্তার ভুয়া পুলিশ সদস্য কারাগারে

জানা গেছে, মামুন-অর-রশিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ছাত্র ছিলেন এবং সে সময় তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রুয়েটের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যাদের মধ্যে মামুন-অর-রশিদ অন্যতম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১০

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১১

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৩

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৪

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৭

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

১৮

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১৯

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST