৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কারাবন্দি বিএনপি নেতা সাঈদ-এর মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ আলী কারাগারে থাকায় তার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ হত্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীর ভূবন মোহন পার্কে এই কর্মসূচি পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি এবং প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী

বক্তারা বলেন, “মোঃ সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার ফসল। তাকে আন্দোলন থেকে সরাতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে রাজশাহীতে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।”

উল্লেখ্য, রাজশাহীর ভুগরইল এলাকায় এক বিএনপি নেতার হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় মোঃ সাঈদ আলী হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গত রবিবার তিনি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ   সাবেক মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনু হকের কবর জেয়ারতে গিয়ে আহত বিএনপি নেতা

দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা মোঃ সাঈদ আলী বিএনপির নেতাকর্মীদের কাছে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST