১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজেকে উন্নতি করো’- পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর ‘চোরাবালি’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু।

লম্বা ক্যারিয়ারে অসংখ্য নাটক, সিনেমা, ওয়েব ফিল্মে কাজ করেছেন পিয়া। পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। অভিনেত্রীর বাইরেও তার পরিচয়, সুপ্রিম কোর্টের আইনজীবী।

কর্মজীবনে সফল পিয়া সম্প্রতি নারীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি করো। আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও। তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে, যেটা তুমি গতকাল ছিলে। নিজের পথে থেকো, নিজেকে আরও উন্নত করো, এবং এগিয়ে যেতে থাকো।’

আরও পড়ুনঃ   প্রশ্ন ভাবনার, ঠান্ডা কি শেষ হয়েছে?

সেই স্ট্যাটাসের সঙ্গে নিজের চারটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে কালো পোশাকে ঝলমলে লুকেই দেখা মিলেছে তার।

নারীদের উদ্দেশ্য দেওয়া পিয়ার সেই বার্তার সঙ্গে একমত হয়েছেন ভক্তরাও। তারাও অভিনেত্রীর প্রশংসায় বিভিন্ন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন জান্নাতুল পিয়া। সেই থেকে ক্যারিয়ার শুরু। এরপর মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন অভিনয়। এছাড়াও শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।

আরও পড়ুনঃ   আসিফ নজরুলকে নিয়ে আশাবাদী শাওন

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে পিয়ার বড় পর্দায় অভিষেক। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে ব্যাপক প্রশংসা কুড়ান পিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST