২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

“আমরা সবাইকে নিয়ে একত্রে এগিয়ে যেতে চাই” বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, রাজশাহীতে ১৫টির মতো সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি দপ্তরের অবকাঠামো এবং উপকরণগুলোর শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা সবাইকে নিয়ে একত্রে এগিয়ে যেতে চাই।

আজ (২৮ এপ্রিল) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আম বিক্রয়ে পরিমাপ নিয়ে কৃষকদের অসন্তোষ প্রসঙ্গে আজিম আহমেদ বলেন, কেনা-বেচার সময় ওজনে কম দেওয়া হযরত সোয়াইব (আ.) এর কওমের লক্ষণ, তারা এজন্য ধ্বংস হয়ে গেছে। ৫২ কেজিতে মণ হিসেবে আম ক্রয় গ্রহণযোগ্য নয়। লিচু বিক্রয়ের ক্ষেত্রেও পরিমাণ যেন ঠিক থাকে সেজন্য তিনি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি বৃদ্ধির নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   বিদায়ী সেনাবাহিনী প্রধানের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

তিনি বলেন, বয়স্ক ভাতা প্রাপ্তদের মধ্যে যারা মারা গেছেন দ্রুত তাদের নামের তালিকা প্রতিস্থাপন করতে হবে। এজন্য তিনি সমাজসেবা দপ্তরের প্রতিনিধিকে তাগিদ দেন। একই সাথে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের বাদ দেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তাদের আন্তরিক হওয়ার অনুরোধ জানান বিভাগীয় কমিশনার।

সভায় কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর রাজশাহী অঞ্চলে আলু ও ভুট্টা চাষ বেশি হওয়ায় বোরো আবাদ কিছুটা কম হয়েছে। পেঁয়াজ চাষিরা যেন ন্যায্য মূল্য পায় সেজন্য ধানের মতো পেঁয়াজও সরকারিভাবে ক্রয় করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন পাবনার জেলা প্রশাসক। পেঁয়াজের হঠাৎ মূল্য বৃদ্ধি বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত বছর এ সময় পেঁয়াজের যা মূল্য ছিল বর্তমান মূল্য তার থেকে বেশি নয়।

আরও পড়ুনঃ   হাসপাতালে ভর্তি জাকেরের সর্বশেষ অবস্থা জানাল চিকিৎসকরা

প্রাণিসম্পদ দপ্তর থেকে জানানো হয়েছে, এ বছর রাজশাহী বিভাগে কোরবানির জন্য ৪৩ লক্ষ গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে। কোরবানির হাটগুলোতে প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত থাকবে বলে নিশ্চিত করে দপ্তরটি।

বিভাগীয় ক্রীড়া দপ্তরের দায়িত্বে থাকা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, রাজশাহী বিভাগ অনূর্ধ্ব-১৮ বালক ফুটবল দল এবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং অনূর্ধ্ব-১৪ বালক দল রানার আপ হয়েছে। অন্যদিকে প্রাথমিক পর্যায়ে মেয়েদের ফুটবল দলও চ্যাম্পিয়ন হয়েছে।

রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে দপ্তরসমূহের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST