২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, চূড়ান্ত জবাব পাবে ভারত

অনলাইন ডেস্ক : সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান ‘চূড়ান্ত জবাব’ দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।

তিনি বলেছেন পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের সাহস ভারতের নেই। এছাড়া ভারতের কূটনৈতিক আচরণের কঠোর সমালোচনাও করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, আজাদ জম্মু ও কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যদি ভারত কোনও আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান “চূড়ান্ত জবাব” দেবে।

বৃহস্পতিবার আজাদ কাশ্মিরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। আনোয়ারুল হক বলেন, “ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের। কিন্তু যদি করে, তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে।”

আরও পড়ুনঃ   ইউরোপীয় ইউনিয়নের মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি—অর্থাৎ, “কূটনীতির আবরণে ছুরি মারা”—বলেও আখ্যা দেন। তিনি বলেন, কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত যে গল্প বলছে, তা ভুয়া এবং ইতোমধ্যে ধরা পড়ে গেছে।

আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনও তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মিরকে অস্থির করতে চাইতে পারে। তিনি সতর্ক করে বলেন, “ভারত যদি এমন কোনও দুঃসাহস দেখায়, তাহলে উপযুক্ত জবাব পাবে।”

আজাদ কাশ্মিরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে “পানির আগ্রাসন” চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।”

মোদি সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, “কানাডা থেকে শুরু করে কাশ্মির পর্যন্ত, মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে।”

আরও পড়ুনঃ   বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার হুমকি বিজেপি সভাপতির

প্রধানমন্ত্রী হক পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, “আজাদ কাশ্মিরের পতাকার পেছনে শক্তি হচ্ছে পাকিস্তান। আমরা যে স্বাধীনতা উপভোগ করি, তা ভারত-অধিকৃত কাশ্মিরে নেই। আমি আমাদের লাইন অব কন্ট্রোলের ওপারের ভাই-বোনদের পাশে আছি।”

তিনি আরও বলেন, যদি ভারত লাইন অব কন্ট্রোল লঙ্ঘন করে, তাহলে জাতিসংঘ সনদের আওতায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। “ভারতের সেই সাহস নেই” বলেও মন্তব্য করেন তিনি।

আনোয়ারুল হক বলেন, “পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারতসহ কোনও দেশই আমাদের সীমান্ত লঙ্ঘনের সাহস করবে না। আমরা সব সময় প্রস্তুত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST