১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মদ, শ্যাম্পেন এবং অন্যান্য অ্যালকোহল পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উৎপাদিত হুইস্কিতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার ওই হুমকি দিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে প্রতিদ্বন্দ্বী ও অংশীদার দেশগুলোর বিরুদ্ধে একই ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য ও অন্যান্য নীতিগত ইস্যুতে দেশগুলোর বিরুদ্ধে চাপ প্রয়োগের হাতিয়ার হিসাবে শুল্ক আরোপকে ব্যবহার করছেন তিনি।

আগামী এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৮ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ কার্যকর করার কথা রয়েছে। সেই শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসাবে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মদ, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহল পণ্যে ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ   দক্ষিণ চীনে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ‘‘যদি ওই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স ও অন্যান্য ইইউ দেশের সব ধরনের মদ, শ্যাম্পেন এবং অ্যালকোহলযুক্ত পণ্যে ২০০ শতাংশ শুল্ক কার্যকর করবে।’’

আরও পড়ুনঃ   মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

যুক্তরাষ্ট্রের হুইস্কির ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত ৫০ শতাংশ শুল্ককে ‘ন্যক্কারজনক’ বলে তীব্র সমালোচনা করেছেন। তিনি ইইউকে বিশ্বের ‘অন্যতম বৈরী ও আপত্তিজনক কর এবং শুল্ক আরোপকারী কর্তৃপক্ষ’ বলে অভিহিত করে বলেছেন, এই ব্লকটি ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার একক উদ্দেশ্যে গঠিত হয়েছিল।’’

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির ঘোষণার পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। দেশটি বলছে, মদ ও অ্যালকোহল সংশ্লিষ্ট যে কোনও শুল্কের বিরুদ্ধে লড়াই করবে প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী লরেন্ট সেন্ট-মার্টিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘‘আমরা হুমকির কাছে নত হব না। ফ্রান্স পাল্টা প্রতিশোধ নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST