১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

অনলাইন ডেস্ক : সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।

এই ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। সৌদিসূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা ১১ জন।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। মুহরাস থেকে মদিনার দূরত্ব ১৬০ কিলোমিটার।

আরও পড়ুনঃ   পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ

তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার ৪২ জন যাত্রী নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। বাসের যাত্রীদের সবার ব্যাপার নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদি প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদিতে যে কোনো সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।”

আরও পড়ুনঃ   নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, “ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। আমি সৌদি আরবের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু মতিন জর্জের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নিহত ও আহত যাত্রীদের সবার নাম-পরিচয় উদ্ধারে হায়দরাবাদভিত্তিক দু’টি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছি এবং নিহতদের মরদেহ ফিরিয়ে আনা ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ জানিয়েছি।”

সূত্র : ফার্স্টপোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST