২৩ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

‘মুম্বাই মহাসমুদ্র, কত বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে’

অনলাইন ডেস্ক : ধারাবাহিক নাটক থেকে সিনেমাতে অভিনয়। টলিউডে প্রায় ২২ বছর থেকে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি। এদিকে নতুন অভিজ্ঞতার সন্ধানে বছর দেড়েক আগে মুম্বাই গিয়েছিলেন তিনি। সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায়ের সিনেমার জন্য আবারও কলকাতায় ফিরেছেন তিনি।

তবে শহরে ফিরে এবার কিছুটা আশাহত হয়েছেন। ছবির শুটিং বন্ধ রয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘২২ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। ভাবলেও অবাক লাগে এমন কোনও ঘটনার সম্মুখীন কখনও হইনি।’

আরও পড়ুনঃ   বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

এদিকে অনেকদিন তো দেখা যাচ্ছে না টলিপাড়ায়। তবে কি মুম্বাইয়েই এখন বেশি থাকছেন তিনি? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘দু’জায়গা মিলিয়েই থাকি। যেহেতু ওখানে একটু অন্যরকম কাজের চেষ্টা করছি, তাই অনেকটা বেশি সময় থাকতে হচ্ছে।’

যদিও মুম্বাইয়ে যে খুব বেশিদিন তিনি থাকছেন, তা নয়। তবে তারমধ্যেই দুই ইন্ডাস্ট্রির বেশ কিছু পার্থক্য তিনি লক্ষ্য করেছেন। দেবযানীর কথায়, ‘এই ইন্ডাস্ট্রি আমায় সবটা দিয়েছে। তবে মুম্বাইয়ের বিষয়ে যদি আলাদা করে বলতে হয়, তবে প্রফেশনালিজম থেকে কিছু ক্ষেত্রে কাজের প্রতি কমিটমেন্ট এবং দায়িত্ববোধ ভীষণ চোখে পড়ে।’

আরও পড়ুনঃ   মার্কিন নাইটক্লাবে মজলেন স্বস্তিকা-সোহিনী-শ্রাবন্তী!

তিনি আরও বলেন, ‘ভালো কিছুর জন্য অনেকটা সময় দিতে হবে। আমি নিজেও সেটা বুঝি। এবং ছেলেকেও সেটা বোঝাই প্রতি মুহূর্তে। মুম্বাই মহাসমুদ্র। বহু বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন কত মানুষ দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছেন মুম্বাইয়ে।’

তার কথায়, ‘তাই এই কম্পিটিশনটা খুব প্রয়োজন সকলের জীবনেই। আমি ছেলেকেও বলি এই প্রতিযোগিতার মধ্যে যাও। সবকিছু সহজে পেয়ে যাওয়াটা ভালো বিষয় নয়। নিজেকে পরখ করা প্রয়োজন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST