৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মার্কিন নাইটক্লাবে মজলেন স্বস্তিকা-সোহিনী-শ্রাবন্তী!

অনলাইন ডেস্ক : ৪৪তম নর্থ আমেরিকার এক কনফারেন্সে যোগ দিতে টালিপাড়ার রথী মহারথীরা মার্কিন মুলুকে হাজির হয়েছেন। সেখানে এক পাঁচতারা হোটেলে হাজির ছিলেন অভিনয়শিল্পীরা। এরই মধ্যে গত সন্ধ্যায় সুযোগ পেয়ে একটি নাইটক্লাব থেকে চুটিয়ে পার্টি সেরে নিলেন টালিপাড়ার তিন নায়িকা। যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।

তখনও বোধহয় সেই হোটেলে আগুনের আতঙ্ক ছড়ায়নি। হোটেল থেকে বেরিয়ে তিন নায়িকা নেমে পড়েন রাতের শিকাগোকে উপভোগ করতে। ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নাইটক্লাবে পৌঁছে যান তারা।

আরও পড়ুনঃ   ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, লাপাতা লেডিজের জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া ভাট

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, মুঠোফোনের সামনের ক্যামেরায় ভিডিও নিচ্ছেন শ্রাবন্তী। তার পেছনেই দাঁড়িয়ে স্বস্তিকা। আর স্বস্তিকার পেছনে দাঁড়িয়ে সোহিনী। ক্লাবে তখন বিভিন্ন আলোর মোহ, সঙ্গে তাল মিলিয়ে চলছে মিউজিক। টালিপাড়ার তিন কন্যাই মজে ওঠেন পার্টিতে। এ সময় শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু দিতে দেখা যায় স্বস্তিকাকে।

 

এদিকে শিকাগোর যে হোটেলে তারকারা ছিলেন, শনিবার ভোররাতে সেখানে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। সে আতঙ্কেই প্রাণ বাঁচানোর জন্য হোটেল ছেড়ে দৌড় দেন শ্রাবন্তী সোহিনীসহ অনেকে। প্রায় এক ঘণ্টা তাদের বাইরে থাকতে হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিথিদের আবারও হোটেলের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

প্রসঙ্গত, প্রতিবছর আমেরিকায় তারকাদের এই বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারে ৪, ৫ ও ৬ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে টালিউডের কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সকলেই যোগ দিয়েছিলেন।

পুরস্কার বিতরণ, নাচ-গান, আড্ডা সবই হয়। এরই ফাঁকে নাইটক্লাব ঘুরে মজে আসলেন শ্রাবন্তী-সোহিনী-স্বস্তিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST