১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

অনলাইন ডেস্ক : ঢাকায় গাইতে আসছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন ‘ওস্তাদ’ খ্যাত এই শিল্পী। শুধু তাই নয়, এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। তবে রয়েছে এক বড় সুখবর। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় দিয়েছে কনসার্টটির আয়োজক পক্ষ।

মূলত, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে; ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এতে আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

জানা গেছে, চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মাঝে শিক্ষার্থীদের ভূমিকা থাকায় তাদের প্রতি সম্মান রেখে বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহর থেকে টিকেট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ   যে কারণে সারা আলীকে নিয়ে পাকিস্তানে নিন্দার ঝড়

সাধারণত মোট তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। প্রথমত, ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই টিকেটে শ্রোতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সেই টিকিট ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮৪০০ টাকা) দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকেটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকেট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩৪২০ টাকা) দেওয়া হয়েছে। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকেটের মূল্য ২ হাজার ৫০০ টাকা৷ এই টিকেট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকেট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে (যেসকল শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইল নেই তারা অন্যদের সহযোগিতায় টিকেট কাটতে পারবেন)। রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে আমাদের বসানো থাকবে বুথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটা বুথ রাখা হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা অনলাইনেও টিকিট কাটা যাবে।

আরও পড়ুনঃ   পুথির সাজে ধরা দিলেন মিম

গত ৯ ডিসেম্বর রাত থেকে এই কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়, যা চলবে আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে আয়োজকদের সঙ্গে রয়েছে ‘GET SET ROCK’ (গেট সেট রক) নামের একটি প্রতিষ্ঠান। টিকেট ক্রয়ের জন্য ‘https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01’ এই লিংকে প্রবেশ করতে হবে এবং অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশী ব্যান্ড- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST